Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটে হারের ধাক্কা সহ্য করতে না পারায় স্ট্রোক, পরে মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, রেওয়া (মধ্যপ্রদেশ): পুরসভা নির্বাচনে (Municipal election)  পরাজয়ের ধাক্কা সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রার্থীর। মৃতের নাম হরিনায়ারণ মৃত্যু। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পুরসভা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, পুরসভার নয় নম্বর ওয়ার্ডে ( 9 no ward) কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন হরিনারায়ণ (Harinarayan Gupta) । ওই কেন্দ্রে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন অখিলেশ গুপ্তা। পুরভোট হয়েছিল গত ৬ এবং ১৩ জুলাই। ভোটের ফল প্রকাশের পর দেখা গেল হরিনারায়ণ মাত্র ১৪ ভোটের (14 votes) ব্যবধানে পরাজিত হয়েছেন। এই পরাজয়ের খবর পাওয়ার পরে হরিনায়ারণের আচমকাই অসুস্থ (ill) হয়ে পড়েন। পরিবার দ্রুত তাঁকে হাসপাতালে (hospital) নিয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালান। যদিও তাদের চেষ্টা ব্যর্থ প্রমাণ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন হরিনারায়ণ। জানা গিয়েছে, কংগ্রেসের (congress) জেলা শাখার শীর্ষপদে ছিলেন। কংগ্রেস নিশ্চিত ছিল পুরভোটে তাদের প্রার্থীর জয় নিশ্চিত। নিশ্চিত ছিলেন হরিনায়ারণও। কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা গেল মাত্র ১৪ ভোটে পরাজিত হয়েছেন হরিনায়ারণ( Harinarayan Gupta । এই খবর শুনেই অসুস্থ হয়ে পড়েন।

পুরভোটে বিজেপি (BJP) ভালো ফলাফল করেছে। বুরহানপুর, সাতনা, খাণ্ডওয়ায়, সাগরে তাদের ফলাফল বেশ ভালো। অন্যদিকে, আম আদমি পার্টি (AAP) সিঙ্গুরালিতে খাতা খুলেছে। এই খবর আপকে অনেকটাই অক্সিজেন দেবে বলে মনে করছে রাজনৈতিকমহল। তবে ১৪ ভোটে হেরে যাওয়ায় স্ট্রোক এবং মৃত্যুর খবরটিও উল্লেখ করার মতো ঘটনা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00