Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুকতারের নাম ঘিরে জল্পনা, বাংলার পরবর্তী রাজ্যপাল কে?

রাজনৈতিক মহলে জগদীপ ধনকরের উত্তরসূরী হিসেবে মুকতার আব্বাস নকভির নাম ভেসে আসছে। সম্প্রতি কেন্দ্রের মন্ত্রীসভা থেকে ইস্তফা দিয়েছেন নকভি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে দাঁড়াতে চলেছেন। আর এর ফলে রাজ্যের রাজ্যপাল পদে শূন্যস্থান তৈরি হতে চলেছে। সেই পদে কে আসীন হবেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক মহলে জগদীপ ধনকরের উত্তরসূরী হিসেবে মুকতার আব্বাস নকভির নাম ভেসে আসছে। উল্লেখ্য কিছুদিন আগেই কেন্দ্র সরকারের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক থেকে ইস্তফা দিয়েছেন নকভি। এই মুহূর্তে তিনি সাংসদও নন।

মুকতার আব্বাস নকভির পাশাপাশি রাজ্যপাল হিসেবে আরেকজনের নাম নিয়ে চর্চা চলছে। তিনি আরিফ মহম্মদ। বর্তমানে কেরলের রাজ্যপাল হিসেবে রয়েছেন আরিফ। অন্যদিকে বাংলার পোড় খাওয়া রাজিনীতিবিদ শিশির অধিকারীর নাম নিয়েও চলছে জল্পনা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী রাজ্যপালের আসনে বসতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। যদিও এক্ষেত্রে শিশিরবাবু বাংলার বাসিন্দা হওয়ায় সেক্ষেত্রে তাঁর রাজ্যপাল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ প্রথা অনুযায়ী সচরাচর সংশ্লিষ্ট রাজ্যের কাউকে রাজ্যপাল পদে বসানো হয় না।

উল্লেখ্য উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে এনডিএ (NDA) শিবির মুকতার আব্বাস নকভিকে বেছে নিতে পারে বলে আগে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা বাস্তবে রুপ পায়নি। এনডিএ উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে জগদীপ ধনকরকে বেছে নিয়েছে এনডিএ (NDA) শিবির। এর পর মনে করা হচ্ছে মুকতার আব্বাস নকভিকে বাংলার রাজ্যপাল করা হতে পারে। সেই সম্ভাবনা জোরালো বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। প্রসঙ্গত শনিবার এনডি’এর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকরের নাম ঘোষণা করেছে বিজেপি। আগামী ১৯ জুলাই উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন৷ উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার আগেই তাঁকে রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিতে হবে। আর রাজ্যপাল পদে ইস্তফা দিলে নতুন রাজ্যপালকে শপথ গ্রহণ করাতে হবে। বাংলার রাজ্যপাল হিসেবে আগামীতে কে শপথ নেন আপাতত সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00