Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাটকের মঞ্চে দর্শকবেষ্টিত প্রেক্ষাগৃহে খুনের কিনারা করবে ব্যোমকেশ, প্রকাশ্যে টিজার

নাটকের মঞ্চে দর্শকবেষ্টিত প্রেক্ষাগৃহে খুনের কিনারা করবেন ব্যোমকেশ। সদ্য মুক্তি পেয়েছে ছবির টিজার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের রহস্যের সমাধানে ব্যোমকেশ বক্সী। নাটকের মঞ্চে দর্শকবেষ্টিত প্রেক্ষাগৃহে খুনের কিনারা করবেন ব্যোমকেশ। সদ্য মুক্তি পেয়েছে ছবির টিজার। ১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে ধরা পড়েছে টানটান রহস্য, রোমাঞ্চ। আগামী ১১ অগস্ট বড়পর্দায় আসতে চলেছে অরিন্দম শীলের পরিচালনায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসমাপ্ত গল্প বিশুপাল বধ অবলম্বনে এই ছবি। 

 

আর এই ছবির মাধ্যমেই ফের ডিটেকটিভ থ্রিলারের মোড়কে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে ব্যোমকেশ চরিত্রে। অন্যদিকে ‘সত্যবতী’র চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে। শুধু তাই নয় এই প্রথমবার ব্যোমকেশ ফ্র্যাঞ্চাইজির কোনও ছবিতে প্রথমবারের জন্য দেখা যাবে পাওলি দামকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কিঞ্জল নন্দা, অর্ণ মুখোপাধ্যায়, অনুশা বিশ্বনাথনকে।

১৯৭১ সালে নকশাল আন্দোলনের প্রেক্ষাপটের উপর তৈরি হয়েছে এই ছবি। গল্পের শুরু নাটকের মঞ্চ থেকে। ভরা প্রেক্ষাগৃহ। নাটক চলছে আর তার মাঝেই নাটকের মঞ্চে ঘটে যায় খুন। সেই খুনের নেপথ্যে লুকিয়ে রয়েছে কোন কারণ? সেই রহস্যের সমাধানে নামে ব্যোমকেশ। আর তারপরেই প্রকাশ্যে আসবে প্রেম, ভালোবাসা, বিশ্বাসঘাতকতার মত বিষয়গুলি। এর আগেও ব্যোমকেশ ফ্র্যাঞ্চাইজির অনেকগুলি ছবির পরিচালনা করেছেন অরিন্দম শীল। যার মধ্যে রয়েছে ‘হর হর ব্যোমকেশ’, ‘ব্যোমকেশ পর্ব’, ‘ব্যোমকেশ গোত্র’ আর এবার ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’। যা তাঁর পরিচালনায় ব্যোমকেশকে নিয়ে চতুর্থ ছবি। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00