Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইব্রাহিম-মাহিকার প্রেম গুঞ্জন, তাহলে কী এবার আত্মীয় হতে চলেছেন সইফ-অর্জুন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের প্রেমের গুঞ্জন। খুব শীঘ্রই সইফ আলি খান (Saif Ali Khan) এবং অর্জুন রামপাল আত্মীয় হতে চলেছেন। হ্যাঁ, এমনটাই গুঞ্জন। শোনা গিয়েছে, দুই তারকা সন্তান গোপনে ডেটিং করছেন। একজন সইফ পুত্র ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan) এবং অন্যজন অর্জুন (Arjun Rampal) কন্যা মাহিকা রামপাল (Mahika Rampal)। মুম্বই সংবাদ অনুযায়ী, সম্প্রতি মাহিকার ভাগ করে নেওয়া ছবিতে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে ইব্রাহিমকে। আর দুজনেই একই বর্ণের পোশাকে। লন্ডনের একটি ক্লাবে মধ্যরাতে কালো টিউব টপ ও কালো ট্রাউজারে ঝকঝকে সইফ পুত্র ইব্রাহিম এবং অর্জুন কন্যা মাহিকাকে বেশি ঘনিষ্ঠ অবস্থাতেই দেখা গেল। আর এই ছবি মাহিকা নিজেই তাঁর সোশ্যালে শেয়ার করেছেন। আর সেই থেকেই জোর গুঞ্জন মাহিকা ও ইব্রাহিমের প্রেম নিয়ে। তাহলে কী সইফ এবং অর্জুন খুব শীঘ্রই আত্মীয়তার বন্ধনে বাঁধা পড়তে চলেছেন? এই নিয়েও জল্পনা তুঙ্গে।

যদিও এই প্রথম নয়, এর আগেও বহুবার মাহিকার একাধিক পার্টির ছবি ভাইরাল হয়েছিল। মাহিকা এখনও বলিউডের আত্মপ্রকাশ না করেনি। তবে তাঁর ভবিষ্যত গন্তব্য কী, সেটাও স্পষ্ট নয়। যদিও মাহিকার জনপ্রিয়তা তুঙ্গে, সোশ্যালে দুর্দান্ত ফ্যান ফলোয়ারস তাঁর। ওই দিকে ইব্রাহিম আলি খান এখনও সরাসরি বলিউডে আত্মপ্রকাশ না করলেও, করণ জোহরের ‘রকি অউর রানী প্রেম কাহিনী’ ছবিতে সহ-পরিচালকের ভূমিকায় রয়েছেন তিনি। কিন্তু বলিউডে আত্মপ্রকাশ না করলেও তরুণ তারকা কিড ক্রমাগত খবরে রয়েইছেন।

এমনকী ইব্রাহিম ইতিমধ্যেই পাপারাৎজিদেরও প্রিয়তম হয়ে উঠেছেন। বাবা সইফের সঙ্গে ইব্রাহিমের সাদৃশ্যও প্রশংসিত। সম্প্রতি, ইব্রাহিম শ্বেতা তিওয়ারীর মেয়ে পলক তিওয়ারির সঙ্গে গভীর রাতে পার্টি করার জন্য শিরোনাম হয়েছিলেন। এবার আবার মাহিকার সঙ্গে প্রেমের গুজব উঠেছে।আদৌ কতটা সত্যি, তা এখনও স্পষ্ট নয়। ওই দিকে ইব্রাহিম খুব শীঘ্রই বলিউডে আত্মপ্রকাশ করবেন। কয়েক মাস আগেই করণ জোহর তা ঘোষণা করেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00