Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাটোয়া মাদক কাণ্ডে মণিপুর যোগ, ধৃত আরও ২

নারায়ণপুরের একটি ফ্ল্যাটে থাকত সমরজিৎ সেন ও সাজিদ হাসান। ধৃতদের বাড়ি মনিপুরে। ধৃত এই দুইজন হেরোইন পাচার করত কাটোয়া থেকে কলকাতায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলত রমরমিয়ে মাদক ব্যবসা। যোগ ছিল ভিন রাজ্যের সঙ্গে। কলকাতা থেকে মাদককাণ্ডে গ্রেফতার (ARREST) আরও ২ জন। রবিবার ভোরে নারায়ণপুর এলাকার একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন নৌসেনা ইউনিটের এই দু’ই মাদক পাচারকারীকে। কাটোয়া থেকে ধৃত প্রাক্তন নৌ সেনা কর্মীর সঙ্গে যোগ পাওয়া গিয়েছে মণিপুর রাজ্যের।

জানা গিয়েছে, দমদমের কাছে নারায়ণপুরের একটি ফ্ল্যাটে থাকতেন সমরজিৎ সেন ও সাজিদ হাসান। ধৃতদের বাড়ি মণিপুরে। ধৃত এই দুইজন হেরোইন পাচার করত কাটোয়া থেকে কলকাতায়। গোপন অপারেশন চালিয়ে এই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে এসটিএফ (STF)। প্রসঙ্গত, মাদক কাণ্ডে ধৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৬।

উল্লেখ্য, শনিবার কাটোয়ায় অপারেশন চালিয়েছিল এসটিএফ। বিলাসবহুল বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন নৌসেনা কর্মী গোলাম মুর্শেদকে। ওই বাড়িতেই চলত হেরোইনের কারবার। গ্রেফতার করা হয় মুর্শেদের সঙ্গী মিনারুল শেখ, মিঠুন শেখ ও আঙুর আলিকে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, মিনারুল এবং আঙুরের বাড়ি নদীয়া জেলায়। গত শনিবারে উদ্ধার করা হয়েছিল ৯.৭ কেজি মরফিন। মরফিন থেকেই তৈরি করা হত হিরোইন। তারপর তা পাচার করা হত বিভিন্ন জায়গায়। এই চক্রে আরও কারা জড়িত, কোথায় কোথায় পাচার করা হত, জাল কতদূর বিস্তৃত – তা জানতে জেরা করা হচ্ছে। ধৃতদের তোলা হচ্ছে আদালতে। ধৃতদের ১৪ দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এসটিএফ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00