Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইন্ডিগোর বিমান নামল করাচিতে, হৈহৈ কাণ্ড

বিমানের সব যাত্রী সুরক্ষিত রয়েছেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শারজা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর (Indigo) একটি বিমান আচমকাই করাচি বিমানবন্দরে অবতরণ করে। এই ঘটনায় রীতিমতো হৈচৈ তৈরি হয়েছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটি কারণে বিমানটিকে করাচি বিমানবন্দরে অবতরণ করতে হয়। বিমানের সব যাত্রী সুরক্ষিত রয়েছেন।

সংস্থা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদসংস্থা জানিয়েছে, ‘মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যাত্রী নিরাপত্তার কথা ভেবে পাইলট পাকিস্তান এটিসির (Pakistan ATC) সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চাইলে এটিসি থেকে বিমানটিকে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয়। ’ইন্ডিগো (Indigo) কর্তৃপক্ষ জানিয়েছে, “ইন্ডিগোর বিমান 6ই-1406 শারজা থেকে হায়দরাবাদ যাচ্ছিল ৷ সেটিকে করাচির দিকে ঘুরিয়ে দিতে হয়েছে ৷ বিমানে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করে জরুরি ভিত্তিতে যেটা করা উচিত সেটাই করেছেন পাইলট (Pilot)  ৷ বিমানটিকে করাচিতে ঘুরিয়ে জরুরি অবতরণ করানো হয়েছে ৷ বিমানের যাত্রীদের হায়দরাবাদে ফিরিয়ে আনতে অপর একটি বিমান গত দু সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার কোনও ভারতীয় বিমান সংস্থাকে করাচিতে আচমকা অবতরণ করতে হল ৷ গত ৫ জুলাই দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের (Spice Jet) বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় করাচি বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করাতে হয়। পরে অন্য একটি বিমানে তাদের গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়।

উল্লেখ করার মতো বিষয় হল কিছুদিন আগে স্পাইস জেটের একটি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার কারণে বিমানটিকে করাচিতে অবতরণ করতে হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00