Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লিভ-ইন পার্টনারের চাপে ১৪ বার গর্ভপাত, অবসাদের আত্যহত্যা তরুণীর

যুবক পলাতক।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একবার দুবার নয়, ১৪ বার। বয়ফ্রেন্ডের চাপে গর্ভপাত (abortion) করতে বাধ্য হয়েছিল তরুণী। মানসিক চাপ সহ্য করতে না পেরে অবশেষে সে আত্মহত্যা ( suicide) করে। পুলিশ (Police) ) একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। সুইসাইড নোটে সে লিখে গিয়েছে, কী কারণে তাকে এই পথ বেছে নিতে হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির জইতপুরে। সুইসাইড নোটের ভিত্তিতে পুলিশ ওই যুবকের খোঁজ শুরু করেছে।

দিল্লি পুলিশ (police) সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তরুণী লিভ-ইন-পার্টনার (live-in-partner) কাজ করে নয়ডার সফটওয়্যার সংস্থায়। তরুণীর পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তরুণী ও তার বয়ফ্রেন্ডের সম্পর্ক দীর্ঘদিনের। তরুণী (পরিবার জানত এই সম্পর্কের কথা। তরুণী থাকত তার লিভ-ইন পার্টনারের সঙ্গে। বয়ফ্রেন্ডের সঙ্গে থাকাকালীন তরুণী শারীরিক সম্পর্কে (physical realation) জড়িয়ে পড়েন। অন্যদিকে, ওই যুবক তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রতিশ্রুতিতে বিশ্বাস করে তরুণী শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়তে অস্বীকার করেনি।

বয়ফ্রেন্ড (boy friend) যখন জানতে পারে, তার পার্টনার গর্ভবতী হয়ে পড়েছে, সে তখন গর্ভপাতের (abortion) জন্য পীড়াপীড়ি শুরু করে। বাধ্য হয়ে তরুণী গর্ভপাত করায়। কয়েক মাস ধরেই চলছিল এই খেলা। শেষ পর্যন্ত তরুণী বুঝতে পারে, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার বয়ফ্রেন্ড আসলে শারীরিক সম্পর্ক তৈরি করতে চেয়েছিল। প্রতারিত হয়ে তরুণী আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। প্রতিবেশীর থেকে খবর পেয়ে পুলিশ ওই তরুণীর ফ্ল্যাটে গিয়ে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের (post mortem) জন্য পাঠিয়ে দেয়। যুবক পলাতক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00