লাল কার্ড দেখার পরে এবার ২ ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস

নিজস্ব প্রতিনিধি : আগেই মিলেছিল লাল কার্ড। এবার দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস জুনিয়র। ভ্যালেন্সিয়া গোলকিপার স্তোল দিমিত্রিয়েভস্কিকে আঘাত করায় লিগে তাঁকে এই শাস্তি দিল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আর ফুটবল মহলে তা নিয়ে শুরু হল বিতর্ক। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ভিনির ক্ষেত্রে আরএফইএফের এক আইন, অন্যদের ক্ষেত্রে অন্য রকম আইন! এদিকে ভিনিসিয়ুসের শাস্তি নিয়ে নেটপাড়ায় […]

পুনম ধিঁলোর বাড়িতে ডাকাতি, হিরের কানের দুল, ৩৫,০০০ নগদ নিয়ে চম্পট রঙ মিস্ত্রি

মুম্বইয়ে বলিউডের প্রবীণ অভিনেত্রী পুনম ধিঁলোর বাসভবনে চুরি। ১ লক্ষ টাকার হিরের কানের দুল, ৩৫,০০০ টাকা নগদ টাকা এবং ৫০০ মার্কিন ডলার নিয়ে চম্পট চোর বাবাজি।

মালদায় তৃণমূল নেতা বাবলা সরকার খুনে ধৃত দলেরই নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি

নিজস্ব প্রতিনিধিঃমালদার নিহত তৃণমূল নেতা দুলাল  ওরফে বাবলা  সরকারের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হলো দলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে।  মঙ্গলবার কয়েক দফায় ওই নেতাকে ইংরেজবাজার থানায় তাকের জিজ্ঞাসাবাদ করার পর এদিন সকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শুধু তাই   নরেন্দ্রনাথের সঙ্গে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।  আর তাতেই মোট  ধৃতের সংখ্যা বেড়ে হল ৭। […]

ক্যায়া শাদি হ্যায়, পাকিস্তানে, একই সঙ্গে ৬ বোনের গলায় মালা পরালেন ৬ ভাই

আন্তর্জাতিক ডেস্ক :  বিয়ে মানেই আলোচনায় থাকে বর-কনে। ওইদিন তাঁরাই রাজা-রানি। সকলের নজর থাকে তাঁদের উপর। কিন্তু তাই বলে ৬ জন কনের গলায় মালা পরাল ৬ জন বর। এ কেমন বিয়ে ? সম্প্রতি সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে পাকিস্তানের বিয়ের একটি ভাইরাল ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে ৬ জন ভাই একদিনে বরবেশে কনেবাড়ি উপস্থিত। তবে একজন কনেকে […]

অবশেষে জঙ্গলে ফিরেছে বাঘ, স্বস্তিতে কুলতলির গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধিঃ  নিজের ঘরে ফিরেছে সুন্দরবনের বাঘ। নদীর পারে বাঘের পায়ের ছাপ দেখেই জানিয়ে দিলেন বন কর্মীরা । দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক জানিয়েছেন, বুধবার বাঘটি উত্তর বৈকুণ্ঠপুর সংলগ্ন জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে  জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে।   আর এই খবর পেয়েই কিছুটা স্বস্তি পেলেন কুলতলির মৈপীঠ-বৈকন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা । সোমবার ( ৬ জানুয়ারি […]

শীতের পথে ফের ‘কাঁটা’ পশ্চিমি ঝঞ্ঝা, পৌষ সংক্রান্তির আগে বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধিঃ ফের ছন্দে ফিরছে শীত। নামতে চলেছে তাপমাত্রার পারদ এমনই সুখবর দিল আবহাওয়া দফতর। জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকেই রাজ্য জুড়ে বজায় থাকবে শীতের আমেজ। হাওয়া অফিসের  তরফে জানান হয়েছে, রাতে তাপমাত্রা কমতে পারে ৪ ডিগ্রি।  তবে ভিলেন ফের পশ্চিমি ঝঞ্ঝা। আর তাতেই  পৌষ সংক্রান্তির আগে বাড়তে পারে তাপমাত্রা । পূর্বাভাস অনুসারে, আগামী ১০ জানুয়ারি […]

বাতিল ফ্যাক্ট চেকিং, ফেসবুক-ইনস্টাগ্রামে সেন্সরশিপ কমানোর ঘোষণা জুকারবার্গের

আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার প্ল্যাটফর্মগুলোতে সেন্সরশিপ নীতিমালা শিথিল করার ঘোষণা করেছেন মার্ক জুকারবার্গ। শুধু তাই নয় ফেসবুক, ইন্সটাগ্রাম ও থ্রেডসে ফ্যাক্টচেকারদের সরিয়ে নিচ্ছেন। পাশাপাশি ব্যবহারকারীদের আরও বেশি রাজনৈতিক কনটেন্ট দেখানোর আগ্রহ দেখিয়েছেন। যা নিয়ে হুলস্থুল কান্ড পড়ে গিয়েছে গোটা বিশ্বে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিয়ো বার্তায় জুকারবার্গ সামাজিক মাধ্যমে নীতিমালার এই পরিবর্তনের কথা […]

ইসরোর চেয়ারম্যান বদল, সোমনাথের জায়গায় দায়িত্ব নেবেন নারায়ণ

নিজস্ব প্রতিনিধিঃ মেয়াদ ফুরিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তথা ইসরোর  চেয়ারম্যান এস সোমনাথের । এই আবহে এবার তাঁর পূর্বসূরি ঘোষণা করল কেন্দ্র। মঙ্গলবার প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুসারে, ইসরোর নয়া চেয়ারম্যান হতে চলেছেন ভি নারায়ণন । আগামী ১৪ জানুয়ারি তিনি ইসরোর চেয়ারম্যান পদে দায়িত্ব নেবেন । ইসরো প্রধান এবং মহাকাশ বিভাগের সচিবের পাশাপাশি আগামী ২ বছরের জন্যে […]

বিধ্বংসী দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ দাবানলে পুড়ে ছারখার হয়ে গেল আমেরিকার শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র লস অ্যাঞ্জেলেস। বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়া এই দাবানলে ইতিমধ্যেই ২৯০০ একরের বেশি এলাকায় থাবা বসিয়েছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে এইসব এলাকা। এছাড়া ১৩ হাজার ভবন বিধ্বংসী আগুনের ক্ষতির মুখে রয়েছে। এমন আবহে জারি করা হল জরুরি অবস্থা। […]

ধামাকা! বছরের শুরুতেই টাটার বিরাট অফার, গাড়ি কিনলেই মিলবে ৮৫,০০০ টাকা ছাড়

নিজস্ব প্রতিনিধি: শীর্ষস্থানীয় গাড়ি নির্মাণকারী সংস্থা Tata Motors ২০২৫ সালের শুরুতেই তাদের MY2024 এবং MY2025 স্টকের Punch EV এবং Tiago EV-তে আকর্ষণীয় ছাড়ের ঘোষণা করেছে। এই ছাড় মডেল এবং ভ্যারিয়েন্ট অনুযায়ী ভিন্ন। অফারটিতে “গ্রিন বোনাস” এবং যানবাহন এক্সচেঞ্জ বা স্ক্র্যাপিং-এর জন্য অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। Tata Tiago EV-র ছাড় MY2024 স্টকের জন্য, Tata Tiago EV […]

চিকেন-মাটন তো অনেক খেয়েছেন, এবার খান হাঁসের বিরিয়ানি

নিজস্ব প্রতিনিধি : ‘বিরিয়ানি’—নামটা ফরাসি কিন্তু খানাটা নয়।‘বিরিয়ান’ বা ‘বেরিয়ান’ কথার অর্থ ভেজে নেওয়া। বলা হয় বিরিয়ানি মুঘল হেঁশেলের সৃষ্টি। সে যাইহোক বাঙালির হেঁশেলে অন্যতম জায়গা করে নিয়েছে ‘বিরিয়ানি’। আচার-অনুষ্ঠান কিংবা পার্টি বিরিয়ানি ছাড়া কী জমে ? তবে চিকেন, মাটন, এগ, এঁচোড় বিরিয়ানি তো অনেক হল, চেখে দেখেছেন কি হাঁসের বিরিয়ানি ? তবে একবার চেখেই […]

কুম্ভ মেলায় যেতে চান? জেনে নিন কম খরচে মাথা গোঁজার ঠিকানা

নিজস্ব প্রতিনিধিঃ আর হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। আগামী ১৩ জানুয়ারি শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। উত্তরপ্রদেশে আয়োজিত হওয়া এই কুম্ভমেলায় দেশ বিদেশ থেকে আসবেন অনেক পুণ্যার্থীই। বাংলা থেকেও যাবেন অগণিত মানুষ। কিন্তু থাকবেন কোথায়? পকেটের কথা চিন্তা করে রইল কম খরচে থাকার কিছু টিপস! কোথায় থাকবেন মহা কুম্ভ মেলায় তাঁবুর শহরগুলি […]

পঞ্চাশের পরেও সুস্থ থাকবে শরীর, জানুন কোন যোগ ব্যায়ামের গুণে?

নিজস্ব প্রতিনিধি : বঙ্গে জাঁকিয়ে বসেছে শীত। এই সময় নিজের খেয়াল রাখাটা সবচেয়ে বেশি জরুরী। একটু ভুল হলেই পড়বেন সংক্রমণের ফাঁদে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন শরীরচর্চা ও পুষ্টিকর খাবারের উপর ধ্যান না দিলে খামোখা রোগের শিকার হবেন। তাই সুস্থ থাকতে নিয়মিত যোগব্যায়ামের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।এটি আদতে শুধু শরীরের ব্যায়াম নয়। বরং এটি শরীর ও মনের যৌথ ব্যায়াম। […]

শীতে বাজারে এসেছে নলেন, পাটালি গুড়, বানাতে পারেন স্বাস্থ্যকর মিষ্টি পদ

হ্যাঁ, এবার বাড়িতেই বানাতে পারেন নলেন গুড়ের শ্রীখণ্ড। টক দই এবং নলেন গুড় দিয়ে সহজেই বানাতে পারবেন এই শ্রীখন্ড। আবার পাটালি গুড় দিয়ে বানাতে পারবেন গুড়ের পুডিং।

১ বছর পর শনির ঘরে সূর্যের প্রবেশ, ৪ রাশির জাতক-জাতিকাদের ব্যাঙ্ক খাতা উপচে পড়বে

শাস্ত্র অনুসারে মকর রাশির অধিপতি হলেন শনিদেব। শনি এবং সূর্যের মধ্যে পিতা-পুত্রের সম্পর্ক রয়েছে। আর সূর্যের এই ট্রানজিটের ফলে উপকৃত হবে ৪ রাশির জাতকরা।

বুধবার এই ৪ কাজেই তুষ্ট গজানন, সব কাজেই মিলবে সাফল্য..

নিজস্ব প্রতিনিধি :  হর পার্বতী পুত্র গণেশ হল অগ্রপূজ্য। মনে করা হয় গজাননের আরাধনা করলে জীবন থেকে সব বাধা বিঘ্ন কেটে যায়। তবে শুধু গণেশ চতুর্থীতে নয়, যে কোনও শুভ কাজের আগে গণেশ পুজো করে থাকনে ভক্তরা। বলা হয় বুধবার হল গজাননের প্রিয় দিন। এইদিনে ভক্তি ভরে ডাকলে ভক্তের জীবনের বিঘ্ন-বাধা দূর করেন বিঘ্নহর্তা। জানুন […]

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]