বদল হল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিনিধিঃ আগামী দুদিন দুর্ভোগের মুখে পড়তে চলেছেন দুপাল্লার যাত্রীরা। বৃহস্পতিবার এবং শুক্রবার দেরিতে ছাড়তে চলেছে বেশ কয়েকটি ট্রেন। রেলের তরফে জানান হয়েছে আগামী দুদিন হাওড়া, কলকাতা এবং বিহারের ভাগলপুর স্টেশন থেকে দেরিতে ছাড়তে চলেছে চারটি ট্রেন। এই প্রসঙ্গে রেল জানিয়েছে , ডাউন লাইনে ট্রেন আসতে দেরি হওয়ায় হাওড়া থেকে একই লাইনে ট্রেন ছাড়া সম্ভব […]
দিল্লিতে ২৪ ঘন্টায় তাপপ্রবাহের বলি ১৭ জন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তীব্র তাপপ্রবাহে দিল্লিবাসীর ‘ত্রাহি-ত্রাহি’ দশা। পাশাপাশি তাপপ্রবাহে অসুস্থ হয়ে মৃত্যুর মিছিলও ক্রমশ দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘন্টায় রাজধানীতে তীব্র তাপপ্রবাহের বলি হয়েছেন ১৭ জন। তার মধ্যে সফদরজং হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ১৩ জন। আর রাম মনোহর লোহিয়া হাসপাতালে প্রাণ হারিয়েছেন চার জন। চলতি মাসের শুরু থেকেই তীব্র গরমে নাজেহাল […]
তামিলনাড়ুতে বিষ মদ খেয়ে মৃত্যু ৩৩, শোকপ্রকাশ থালাপথি বিজয়ের

কিন্তু এই ট্র্যাজেডি থেকে এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় সরকারি প্রশাসনের উদাসীনতার বিষয়টি আবারও লক্ষ্য করা গিয়েছে।
হলং বনবাংলোতে অগ্নিকাণ্ডের ঘটনায় SIT গঠন বনদফতরের, FIR থানায়

হলং বনবাংলোতে অগ্নিকাণ্ডের ঘটনায় SIT গঠন করে তদন্ত শুরু করে দিল রাজ্যের বনদফতর। ফালাকাটা থানাতে দায়ের হয়েছে FIR-ও।
আমেরিকার পর এবার ইরানের বিপ্লবী গার্ডদের সন্ত্রাসের তালিকায় রাখল কানাডা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা।বুধবার(১৯ই জুন)কানাডার জননিরাপত্তা–বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক এই ঘোষণা করেন। ঘোষণা করার পর তিনি তাঁদের সরকারের এই পদক্ষেপকে বাহবা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এটা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি তাৎপর্যপূর্ণ হাতিয়ার। আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকায় অন্তর্ভুক্ত করার অর্থ হলো, ইরান সরকারের হাজারো […]
চিকিৎসা করাতে এসে কলকাতা থেকে নিখোঁজ বাংলাদেশি যুবক

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় এসে খুন হয়েছেন বাংলাদেশের সংসদ। এই আবহে ফের কলকাতা থেকে নিখোঁজ বাংলাদেশি যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই যুবক বছর ২৩-এর মহম্মদ দেলওয়ার হোসেন। বাংলাদেশের পাবনা জেলার বাসিন্দা। তিনিও বাংলাদেশের সাংসদের মত চিকিৎসা করাতে কলকাতার আসেন। সূত্র মারফত জানা গিয়েছে , এরকম অনেক সময় হয় তারা চেক আউট না করিয়ে বেরিয়ে […]
মোদি সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ধসে পড়েছে, তোপ রাহুলের

নিজস্ব প্রতিনিধি : নিট পরীক্ষার পর নেট পরীক্ষা। একের পর এক প্রশ্নফাঁসকাণ্ড নিয়ে মোদি সরকারকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি জানান, মোদি সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ধসে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্ন ফাঁস রুখতে পারেননি। শিক্ষা ব্যবস্থায় নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠছে। এদিন প্রশ্ন ফাঁস কাণ্ড নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন […]
ওয়েম্বলি ইরাস ট্যুরের আগে টেলর সুইফটের ব্যক্তিগত বিমান ভাঙচুর

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিষয়ে ব্যাপক উদ্বেগের পরেই কার্বন নির্গমন নিয়ে প্রতিবাদ শুরু হয় ইকো-অ্যাক্টিভিস্টদের। আর টেলর সুইফটের উপর তাঁদের ক্রোধের একটি কারণ গায়িকার ইরাস ট্যুরে জেট ব্যবহার, যা ইকো-অ্যাক্টিভিস্টদের রীতিমতো বিরক্ত করেছে।
সৌমিত্র তৃণমূলে ফিরুক, চাইছেন না সুজাতা, দূরত্ব বাড়াচ্ছে বিজেপি

শুধু সুজাতাই নয়, বাঁকুড়া জেলা তৃণমূলের একটা বড় অংশই চান না সৌমিত্র তৃণমূলে ফিরুক। এমনকি সৌমিত্রের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে বিজেপিও।
চার তলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু ক্রিকেটারের

নিজস্ব প্রতিনিধি : আচমকাই মৃত্যু হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ডেভিড জনসনের। বেঙ্গালুরুর ফ্ল্যাটে চার তলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। গত সপ্তাহে হাসপাতাল ভর্তি ছিলেন তিনি। তিন দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পান। শেষ পর্যন্ত বৃহস্পতিবার আচমকাই মৃত্যু হয় রঞ্জি ট্রফি খেলা এই ক্রিকেটারের। গত কয়েক বছর ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার […]
ক্যালিফোর্নিয়ায় জুনটিন্থ উৎসব চলাকালীন এলোপাথাড়ি গুলিবর্ষণে নিহত ৪

টনার সত্যতা নিশ্চিত করে ওকল্যান্ড পুলিশ বিভাগ জানিয়েছে, এ ঘটনায় নিহতের সংখ্যা এখনও জানা যায়নি। ঘটনার একটি কথিত ভিডিওতে রাস্তায় ব্যাপক বিশৃঙ্খলা দেখা গেছে যেখানে গণ গুলি চালানো হয়েছে।
মাছের ছাল ফেলে দেন ? জেনে নিন এটি শরীরের জন্য ভাল না খারাপ

নিজস্ব প্রতিনিধি : বাংলায় একটা প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া কি চলে নাকি। বিয়েবাড়ি হোক বা অনুষ্ঠানবাড়ি পাত পেরে মাছ খাওয়ার অভ্যেস চিরকালই। মাছ খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই আছে। আবার অনেকই আছেন যারা মাছের ছাল খেতে ভালবাসেন, অনেকেই আবার ফেলে দেন। তবে আপনি কি জানেন মাছের ছাল খাওয়া কী শরীরের […]
নিউইয়র্কে প্রিয়াঙ্কার রেস্তরাঁ বন্ধ হচ্ছে, ‘দ্য ব্লাফ’-এর শুটিংয়ে ক্ষতবিক্ষত ‘দেশী গার্ল’

পরে জানা যায়, অভিনেত্রী শেয়ারে রেস্তরাঁর মালিক হয়েছিলেন, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই কিছু হিসাবে গড়মিল থাকার জন্যে তিনি রেস্তোরাঁর অংশীদারিত্ব থেকে সরে আসেন। এবার শোনা যাচ্ছে, বন্ধ হয়ে যেতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়ার রেস্তোরাঁ।
দুই মেয়েকে সঙ্গে নিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি : দুই মেয়েকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও ওই তিন জনকে বাঁচাতে পারেননি। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বাহোদাপুর এলাকায় দুই মেয়েকে নিয়ে থাকতেন বিজয় গুপ্তা (৪৫)। জানা গিয়েছে, বুধবার রাত তিনটে নাগাদ আচমকাই তিন তলা […]
‘দুর্নীতি হলে আপোস নয়’, নেট বাতিল নিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রকের

নিজস্ব প্রতিনিধিঃ বাতিল হয়েছে ইউজিসি নেট পরীক্ষা। আর তা নিয়ে যখন গোটা দেশ উত্তাল সেইসময় নেট পরীক্ষা নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল। বৃহস্পতিবার তিনি বলেন, ‘ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে পাওয়া ইনপুটের ওপরে ভিত্তি করে ওই পরীক্ষা বাতিল করা হয়েছে। নেট পরীক্ষায় দুর্নীতি হলে কারুর সঙ্গে আপোস করা […]
প্রকাশ্য মঞ্চেই ‘কল্কি’র প্রযোজকের পা ছুঁয়ে প্রণাম বিগ বি-র

যখন তাকে মঞ্চে ডাকা হয়, বচ্চন দত্তের প্রশংসা করা থেকে নিজেকে আটকাতে পারেননি। বচ্চন বলেন, “সে সেটে সবচেয়ে সরল মানুষ ছিলেন, এবং অভিনেতাদের নিয়ে সবসময়ই চিন্তিত থাকতেন।”
শান্তিনিকেতনে ফিরছেন অমর্ত্য, দেখা করতে যাবেন মমতা

অমর্ত্য-মমতা সাক্ষাৎতের সম্ভাবনা ঘিরে এখন প্রহর গুণছে শান্তিনিকেতন তথা বোলপুরবাসী। তবে সেই সাক্ষাতের দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি।
হাইকোর্টের নির্দেশে মোমিনপুর-ধর্মতলা মেট্রো প্রকল্পের জট কাটল

নিজস্ব প্রতিনিধি : ময়দান এলাকায় গাছ কাটা নিয়ে থমকে ছিল জোকা-বিবাদী বাগ মেট্রো রেল প্রকল্পের একাংশের কাজ। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে মেট্রো রেলের কাজে জট কাটল। গাছ কাটা বন্ধের আর্জি জানিয়ে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, তা খারিজ করে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, মোমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর […]
অবশেষে স্বস্তি, কলকাতায় নামল বৃষ্টি

নিজস্ব প্রতিনিধিঃ তীব্র দাবদাহ থেকে অবশেষে মিলল স্বস্তি। বৃহস্পতিবার দুপুরে কলকাতায় নামল বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় এদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝড়ো হাওয়া। একটানা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল কলকাতার তাপমাত্রা। স্বাভাবিকভাবেই চাতকপাখির মতো বৃষ্টির অপেক্ষায় […]
ইকুয়েডরে দেশব্যাপী বিদ্যুৎবিহীন

বিদ্যুৎ পুনরুদ্ধার করার পরপরই, লুক বৈদ্যুতিক সিস্টেমে বিনিয়োগের অভাবের জন্য বিভ্রাটের জন্য দায়ী করা হয়। বছর ধরে, এই সিস্টেমগুলিতে বিনিয়োগ করা বন্ধ করে দেওয়ায ফলাফলগুলি ভুগতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
উত্তর কোরিয়ার পর এবার ভিয়েতনাম সফরে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর বৃহস্পতিবার হ্যানয়েতে ভিয়েতনামের নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার (২০ই জুন) ভোরে তিনি দেশটির রাজধানীতে পৌঁছোন। বিমানবন্দরে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী চান হোং হা এবং দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ কূটনীতিক লে হাই চুং পুতিনকে স্বাগত জানান ও লালা গালিচা সম্বর্ধনা দেন। এই প্রসঙ্গে বলাবাহুল্য ১৯৫০ সাল থেকে ভিয়েতনাম […]
নবান্নে আচমকাই জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই নবান্নে প্রশাসনিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা সহ সমস্ত পুরনিগমের মেয়র, কমিশনার এবং সব দফতরের সচিব ও বিভাগীয় প্রধানদের এদিনের বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোন বিষয় নিয়ে এদিন বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী তা এখন জানা যায়নি। গত সপ্তাহে জমি দখল নিয়ে নবান্নে জরুরি বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে তিনি […]