Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাজেহাল অবস্থা, জল সংকটের মাঝে  ৫০ ডিগ্রি ছুঁল দিল্লির তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধিঃ তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তীব্র দাবদাহ অব্যাহত দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্য। বর্তমানে তাপপ্রবাহের জেরে  দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও পঞ্জাবে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার দিল্লির তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁয়েছে। যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। মুঙ্গেশ্বর, নারেলা, নজফগড়, পিতমপুরা, পুশা, জফরপুরে হিটওয়েভের সর্বাধিক প্রভাব পড়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার […]

সাগরদীঘিতে গড়ে উঠেছে তাপবিদ্যুৎ কেন্দ্র অথচ সাগরদীঘির বাসিন্দারাই লোডশেডিং- এ নাজেহাল

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার সাগরদীঘিতে গড়ে উঠেছে তাপবিদ্যুৎ কেন্দ্র।অথচ সাগরদীঘির বাসিন্দারাই বিদ্যুৎ পাচ্ছে না।বিদ্যুতের সমস্যায় ভুগছে সাগরদীঘি(Sagardighi) এলাকাবাসীরা।যখন বিদ্যুৎ থাকে তখন ভোল্টেজ থাকে না।তাই বিক্ষোভ দেখাতে গ্রামবাসীরা সাগরদীঘির কাবিলপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।তাদের অভিযোগ দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না । আর যেটুকু সময় বিদ্যুৎ থাকে সেই সময় ভোল্টেজ থাকে না।সামান্য ঝড় বৃষ্টি […]

Euro 2024: আত্মঘাতী গোলে অস্ট্রিয়ার বিরুদ্ধে জয় ফ্রান্সের

নিজস্ব প্রতিনিধি, বার্লিন: ইউরো কাপের প্রথম ম্যাচে আত্মঘাতী গোলে জয় পেয়ে লজ্জার হাত থেকে বাঁচল বিশ্বকাপ রানার্স ফ্রান্স। সোমবার ম্যাচের ৩৮ মিনিটে ফরাসি তারকা ফুটবলার এমবাপের ক্রস শট আটকাতে গিয়ে নিজেদের গোলেই বল জড়ান অস্ট্রিয়ার রক্ষণ ভাগের খেলোয়াড় ম্যাক্সিমিলান ওবার। ওই গোলেই মান রক্ষা হয়েছে ফরাসিদের। চলতি ইউরো কাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে দিদিয়ের দেঁশের দলের […]

রোজকার জীবনে বদল আনুন ৩ অভ্যেস, শরীর ও মন থাকবে চনমনে

নিজস্ব প্রতিনিধি : সকালে ঘুম না এলেও বিছানা থেকে উঠতেই চান না অনেকে। ঘুম থেকে উঠেই ক্লান্তি অনুভব করেন। চোখ মুছতে মুছতে অফিসে গিয়ে কাজে মন বসে না অনেকের। আবার অফিস থেকে ফিরে এনার্জি থাকে না অনেকের। ক্লান্তিভাব যেন কিছুতেই কাটতে চায় না। তবে এমন কিছু অভ্যেস আছে যা নিয়মিত করলে শরীর ও মন থাকবে […]

‘ভুল হলে স্বীকার করুন’, নিট দুর্নীতিকাণ্ডে এনটিএ এবং কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধিঃ ডাক্তারি প্রবেশিকা অর্থাৎ নিট পরীক্ষা নিয়ে বড় পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার  কেন্দ্র সরকার এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিশ দেশের শীর্ষ আদালতের। বর্তমানে নিট পরীক্ষা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। তাই  আদলতের তরফে জানান হয়েছে যদি সামান্য গাফিলতিও অভিযোগ ওঠে তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে মোকাবিলা করা দরকার। এদিন বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি এস ভি এন […]

অমানবিক! পাকিস্তানে উটের পা কেটে দেওয়ার অভিযোগে গ্রেফতার ৬

তাঁদের সহায়তায় দুবাই থেকে কেটে ফেলা উটের কৃত্রিম পা আনা হয় এবং উটটির পায়ে লাগিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে, গত সপ্তাহান্তে সাংঘর জেলার মুন্ড জামরাও গ্রামে।

টরেন্টো ডে কেয়ার সেন্টারের কাছে গুলিযুদ্ধে হামলাকারি-সহ নিহত ৩

পুলিশ জানিয়েছে, নিহত পুরুষ এবং মহিলাটি একসঙ্গে একটি আর্থিক লেনদেন সংস্থায় কাজ করতেন। তবে পুলিশ তদন্ত স্বার্থে নিহতদের পরিচয় এখনও গোপন রেখেছেন।

মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, তার আগেই সারলেন বৈঠক

কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন অঞ্জলিও। লোকসভা নির্বাচনে কোচবিহারে জয়ের সুবাদেই এই পুজো।

বাংলা-সহ ৯ ভাষায় জেমিনি এআই অ্যাপ নিয়ে এল গুগল

নিজস্ব প্রতিনিধিঃ  কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি দ্রুত বিবর্তিত হচ্ছে।  চোখ ধাঁধিয়ে দেওয়া সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই  নতুন এআই টুল Gemini AI লঞ্চ করেছে গুগল। এবার ভারতের জন্য জেমিনি এআই অ্যাপ চালু করল গুগল। মোট নয়টি হিন্দি, বাংলা, গুজরাটি, কন্নড়, মালয়ালম, মারাঠি, তামিল, তেলেগু এবং উর্দু ভাষায় এই জেমিনি এআই অ্যাপ ব্যবহার করা যাবে। শুধু […]

গরমে হজমের সমস্যা থেকে মুক্তি দেবে এই দুই পানীয়

নিজস্ব প্রতিনিধি :  কাঠফাটা গরমে বাইরে বেরোনোয় দায়। ঘরে থাকাও যেন দুষ্কর হয়ে উঠছে। আর খাবার খেলেই ব্যস হজমের সমস্যা। ভারী কিছু খাওয়াই দায় অথচ না খেলে শরীর দুর্বল হয়ে পড়বে। এখন প্রশ্ন তবে কী গরমে খাওয়াই ছেড়ে দিত হবে ? এমতবস্থায় অনেকে বেছে নেন ঠান্ডা পানীয়কে, যা মোটেও নিরাপদ নয়। তবে এমন কিছু পানীয় […]

৪ ওভারে ০ রান দিয়ে ইতিহাস গড়লেন কিউই বোলার

নিজস্ব প্রতিনিধি: চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছে নিউজিল্যান্ড। ফলে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে সোমবার নিয়ম রক্ষার ম্যাচে নেমেছিলেন কেন উইলিয়ামসনরা। আর ওই নিয়ম রক্ষার ম্যাচেই এক আনন্য রেকর্ড গড়লেন কিউই পেসার লকি ফার্গুসন। টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তিনিই প্রথম বোলার যিনি কিনা চার ওভার বল করে এক রানও খরচ করেননি। চার ওভারই […]

এক ওভারে ৩৬ রান দিয়ে লজ্জার রেকর্ড আফগান বোলারের

নিজস্ব প্রতিনিধি: ১৭ বছর আগে এক ওভারে ৩৬ রান দিয়ে লজ্জার রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। ২০১৭ সালে তাঁর ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে অনন্য কীর্তি গড়েছিলেন ভারতের যুবরাজ সিংহ। মঙ্গলবার সকালে ব্রডের মতোই এক ওভারে ৩৬ রান দিয়ে নজির গড়েছেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই। যদিও ছয় ছক্কা হাঁকাতে দেননি তিনি। কিন্তু তিন ছক্কা আর দুটি […]

পুরান ঝড়ে আফগানদের উড়িয়ে জয় হাসিল ক্যারিবীয়দের

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটে আগেই উঠে গিয়েছিল দুই দল। মঙ্গলবার ছিল নিয়মরক্ষা এবং গ্রুপে শীর্ষস্থান দখলের ম্যাচ। ওই ম্যাচে আফগানদের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়ে অপরাজিত থাকার তকমা বজায় রাখল ক্যারিবীয়রা। প্রথমে ব্যাট করতে নেমে নিকোলাস পুরানের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৬.২ ওভারে ১১৪ রানে গুটিয়ে […]

স্কুলে প্রার্থনার লাইনেই অজ্ঞান ছাত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ব্লকের নয়াগ্রাম উচ্চ বিদ্যালয় পাঠরত ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী্র অস্বাভাবিক মৃত্যু হল মঙ্গলবার সকালে।

আজকের দিনটি কেমন যাবে ? জেনে নিন আজকের রাশিফল

মেষ :  আজকের দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। পরিবার নিয়ে মেজাজ খিটখিটে হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। কোন বিষয় নিয়ে আজ মন খারাপ থাকতে পারে। সঙ্গীকে সময় দিতে ব্যর্থ হতে পারেন। বৃষ : আজকের দিনটি খুব একটা ভাল যাবে না। মিশ্র প্রকৃতির হতে চলেছে আজকের দিনটি। কাজের জায়গায় সতর্ক হয়ে চলুন। তবে নিজের দক্ষতা […]

পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত ভারতীয় নাগরিক দোষী নন, জানাল মার্কিন আদালত

নিখিল গুপ্তা পান্নুনকে হত্যার জন্য একজন হিটম্যানকে নিয়োগ করেছিলেন এবং তাঁকে অগ্রিম ১৫,০০০ মার্কিন ডলার প্রদান করেছিলেন। যদিও পরে জানা গিয়েছিল যে, গুপ্তা একজন নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সরকারি কর্মকর্তার নির্দেশে এ কাজ করছিলেন।

চিনে ভয়াবহ বন্যা, ভুমিধসে নিহত কমপক্ষে ৯

 নিজস্ব প্রতিনিধিঃ চিনের লাগাতার  বৃষ্টিপাত। আর তাতে দেখা দিয়েছে বন্যার সঙ্গে ভুমিধস। এই পরিস্থিতিতে চিনে এখন পর্যন্ত নয় জনের মৃত্যু হয়েছে । চলছে বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উদ্ধার কাজ শেষ হলে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা।   অন্যদিকে চিনের গুয়াংডং প্রদেশে টানা বৃষ্টির জেরে ভয়াবহ বন্যায় সেতু ভেঙে পড়েছে। বর্তমানে চিনের […]

কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনাস্থলে যাচ্ছেন উত্তর-পূর্ব রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনককুমার গর্গ

উত্তর-পূর্ব রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনককুমার গর্গের নেতৃত্বে এদিন থেকে শুরু হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার তদন্ত।

দিল্লিতে জলের হাহাকার, পুরসভার ট্যাঙ্কার দেখলেই ছুটছে আমজনতা

নিজস্ব প্রতিনিধিঃ তীব্র গরমে দিল্লিতে জল সংকট। এক সপ্তাহ বেশি সময় ধরে জলকষ্টে ভুগছে রাজধানী । আর তা নিয়ে শুরু হয়েছে রাজনীতি।  এই জল সংকট এখন দিল্লিবাসীদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।  বর্তমানে এমন পরিস্থিতি যে ট্যাঙ্কার দেখলেই জলের জন্য ছুটছে বাসিন্দারা। বর্তমানে দিল্লি জুড়ে চলছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে দিল্লির একাধিক এলাকা। এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যে […]

0:00