শিলিগুড়িতে প্রায় ১১২৮ কোটি টাকার প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১১২৮ কোটি টাকার বিবিধ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী পদে ফের নির্বাচিত ডোনাল্ড টাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের অন্যতম দেশ পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড টাস্ক। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) পোল্যান্ডের সংসদ সেজামে আস্থা ভোটে হেরে গিয়েছেন মাতিউস মোরাওয়েকি। সংসদে ভোটাভুটিতে ১৯০ সদস্য মোরাওয়েকির পক্ষে ভোট দিলেও বিপক্ষে ভোট দিয়েছেন ২৯৯ জন। আর আস্থা ভোটে প্রধানমন্ত্রী মোরাওয়েকির পরাজয়ের পরেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন টাস্ক। ৪৬০ আসন বিশিষ্ট সংসদে […]

আইপিলের নিলামে নাম নেই কেন, খোলসা করলেন সাকিব

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাইশ গজের পাশাপাশি ভোটের ময়দানেও নেমেছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্য সাকিব আল হাসান। শাসক দল আওয়ামী লীগের জার্সি গায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করছেন। একতরফা এবং বিরোধী শূন্য নির্বাচনে তাঁর সংসদ হওয়া সময়ের অপেক্ষা। সাংসদ হওয়ার পরে নিজের নির্বাচনী এলাকাতেই বেশি সময় দিতে হবে ধরে নিয়ে ক্রিকেট পরিসর সীমাবদ্ধ করার […]

আচমকাই ইস্তফা ইনফোসিসের CFO নীলাঞ্জন রায়ের  

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সাড়ে চার বছরের বেশি সময় ধরে দায়িত্ব সামলানোর পরে আচমকাই ইস্তফা দিলেন ইনফোসিসের সিএফও নীলাঞ্জন রায়। তাঁর জায়গায় দায়িত্ব পাচ্ছেন জয়েশ সঙ্ঘরাজকা। ব্যক্তিগত উচ্চাশা পূরণেই সিএফও’র দায়িত্ব থেকে নীলাঞ্জন রায় ইস্তফা দিয়েছেন বলে সোমবার রাতে ইনফোসিসের তরফে জানানো হয়েছে। ২০১৯ সালের মার্চ মাসে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা ভারতী এয়ারটেল ছেড়ে ইনফোসিসের মুখ্য […]

রাশিয়ার জেল থেকে ‘রহস্যজনকভাবে’ নিখোঁজ পুতিন সমালোচক নাভালনি

নিজস্ব প্রতিনিধি, মস্কো: জেলের অন্দরেই রহস্যজনকভাবেই নিখোঁজ হয়ে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসাবে পরিচিত অ্যালেক্সি নাভালনি। তাঁর আইনজীবীরা দাবি করেছেন, ‘গুরুতর অসুস্থ হয়ে পড়ার পরে গত ৬ দিন ধরে কোনও খোঁজ নেই নাভালনির।জেল কর্তৃপক্ষের সঙ্গে বার বার যোগাযোগ করেও কোনও লাভ হয়নি।’ নাভালনির রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। যদিও […]

রাজস্থানের মুখ্যমন্ত্রী বাছাই করতে মঙ্গলে বৈঠকে বিজেপি বিধায়করা

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ছত্তিশগড়, মধ্যপ্রদেশের পরে এবার রাজস্থানের পালা। মরু রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী বেছে নিতে আজ মঙ্গলবার বৈঠকে বসছেন মরু রাজ্যের নব নির্বাচিত বিজেপি বিধায়করা। ওই বৈঠকে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের তরফে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত থাকছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সরোজ পাণ্ডে ও বিনোদ তাওড়ে। সোমবার রাতেই রাজ্যের দলীয় বিধায়কদের ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য বিজেপি শীর্ষ […]

অবাধ নির্বাচনের জন্য ২৯ ডিসেম্বর থেকে মোতায়েন হচ্ছে সেনা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শাসকদল আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর সন্ত্রাস ও ভোট লুঠ রুখতে দ্বাদশ সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অর্থা‍ৎ ভোটের ১০ দিন আগে থেকে ফলপ্রকাশের পরবর্তী তিনদিন সন্ত্রাস রুখতে জলপাই রঙের উর্দিধারীদের উপরেই […]