Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিআরপি লিস্টে প্রথম দশে জায়গা করল কার কাছে কই মনের কথা

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যে হলেই মা-ঠাকুরমারা ব্যস্ত থাকেন সিরিয়াল নিয়ে। আর এই সিরিয়ালের কাহিনীতে প্রতিদিন নানা টুইস্ট দেখা যায়। যাতে টিআরপি লিস্টে নিজেদের জায়গা ধরে রাখতে পারে। প্রতি বৃহস্পতিবার বাংলা সিরিয়ালের রেটিং চার্ট প্রকাশ্যে আসে। সেটি জানার জন্য দর্শকদের মধ্যে উত্তেজনা থাকে একেবারে তু্ঙ্গে। অবশেষে প্রকাশ্যে এল সিরিয়ালের আগের সপ্তাহের পারফর্ম্যান্স।  সকলকে টেক্কা দিয়ে আবারও প্রথম […]

নন্দীগ্রামে পঞ্চায়েত বোর্ড গঠনে অদ্ভুত সমীকরণ

নিজস্ব প্রতিনিধিঃ নন্দীগ্রাম দুই ব্লকের বয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এক অদ্ভুত সমীকরণ। প্রধান নির্বাচিত হল বিজেপির আর উপপ্রধান তৃণমূল কংগ্রেসের। নন্দীগ্রাম দুই ব্লকের বয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েত মোট ১৩ টি আসন। এর মধ্যে ৮টি আসনে জয়লাভ করেছে বিজেপি, ৪ টি আসনে তৃণমূল,১ আসনে নির্দল।এই গ্রাম পঞ্চায়েতে আসন সংরক্ষণের জন্য এই অদ্ভুত সমীকরণ। প্রধানের […]

নেইমারকে বিদায় জানাতে চায় পিএসজি, দাবি ফরাসি দৈনিকের

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই এক ফরাসি সংবাদমাধ্যম দাবি করেছিলেন যে পিএসজি ছাড়ছেন নেইমার। যদিও সেই কথা অস্বীকার করেছিলেন নেইমারের বাবা। এমনকি নেইমারও ব্যক্তিগতভাবে এই প্রসঙ্গে কোনও মুখ খোলেননি। তবে এবার এক অন্য খবর ধেয়ে এল পিএসজির অন্দরমহল থেকে। জানা গিয়েছে, পিএসজি নেইমারকে ছেড়ে দিতে চাইছে। এমনটাই দাবি করেছে আর এক ফারাসি সংবাদমাধ্যম। আর এই খবর […]

মুক্তির প্রথম দিনে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ‘জেলর’

নিজস্ব প্রতিনিধি: দুবছর পর বড় পর্দায় ফিরলেন রজনীকান্ত। ১০ অগাষ্ট মুক্তি পেয়েছে জেলর। এই ছবিতে সেরা ক্লাইম্যাক্স দর্শকদের নজর কেড়েছে। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। থালাইভার পর এবার জেলর। স্বভাবতই দর্শক মনে এই সিনেমাকে নিয়ে দারুণ উত্তেজনা ছিল। ছবিতে রজনীকান্তের অভিনয় এবং নেলসনের পরিচালনা দারুণ প্রশংসা কুড়িয়েছে।পাশাপাশি, ছবিতে অ্যাকশন সিকোয়েন্স এবং এর […]

কামারহাটি বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিনিধিঃ কামারহাটির বিস্ফোরণ কাণ্ডে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। বুধবার দুপুর তিনটে নাগাদ কামারহাটিতে ধোবিয়াবাগান এলাকা বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ।আহত হন শেখ নিশান (৪২) ও আব্দুল নঈম (৫২)। অভিযোগের তীর তাঁদের দিকেই ছিল। এবার জানা গেল, নিশান কোনো ব্যক্তির থেকে বোমা তৈরি করার বরাত পেয়েছিল । নিশান আবদুলকে ডেকে আনে। তখনই বোমা তৈরি […]

ফের মালদহে উত্তেজনা, ঘটনাস্থল থেকে পালাল পুলিশ

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে দ্বিতীয় দিনেও উত্তপ্ত মালদহ। বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়েছিল মালদহের একাধিক ব্লক। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ ও র‍্যাফ। বৃহস্পতিবারও সেই সেই চিত্র নজর এড়ালো না। বৃহস্পতিবার মালদহের গাজলের বাবুপুরে শাসকদল তৃণমূল কংগ্রেস ও বাম-কংগ্রেস  জোটের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে উপস্থিত হন গাজল থানার […]

ভারতকে টেক্কা দিতে নয়া অ্যাপ আনছে পাকিস্তান

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের সঙ্গে টেক্কা দিতে চাইছে পাকিস্তান। ভারতের একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপ্। শুধু বার্তা পাঠানো নয় একাধিক সুবিধা মেলে এই অ্যাপে। অডিও-ভিডিও বার্তা পাঠানো যায়। দূরান্তরে যোগাযোগ করা যায়। এবার হোয়াটসঅ্যাপের সঙ্গে পাল্লা দিতে নতুন অ্যাপ চালু করেছে পাকিস্তান।  পাকিস্তানে চালু হওয়া এই অ্যাপের নাম বিপ পাকিস্তান। ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি বোর্ডের […]

বিশ্বকাপের টিকিট বিক্রির দিনক্ষণ জানাল আইসিসি

নিজস্ব প্রতিনিধি: আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। আর ভারতের মাটিতে বিশ্বকাপের আসর বসায় রয়েছে আলাদা এক উন্মাদনা। সকলেই জানতে আগ্রহী বিশ্বকাপের টিকিট কবে, কোথা থেকে পাওয়া যাবে? আর এবার সেইসবের উত্তর দিল আইসিসি। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে, আগামী ২৫ অগস্ট থেকে অনলাইনে বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে। তবে […]

রাজ্যের আইন দফতরের সচিবকে ২০ হাজার টাকা জরিমানা

আদালতের নির্দেশ সত্ত্বেও মামলাকারীকে হেনস্তার জন্য রাজ্যের আইন দফতরের সচিবকে নিজের পকেট থেকে মামলাকারীকে ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ।

বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই রণবীর-সানি-আক্কির

নিজস্ব প্রতিনিধি: গত ২৮ জুলাই পরিচালক করণ জোহরের ছবি রকি অর রানি কি প্রেম কাহানি নিয়ে বলিপাড়ায় বেশ চর্চিত হয়েছে। ১৩ দিনের মধ্যে দাপট ধরে রেখেছে এই ছবি। কোনও বিতর্ক ছাড়াই আলিয়া-রণবীর অভিনীত এই ছবিটি আগামী শুক্রবার তাঁর এই দৌড় সম্পন্ন করবে। সিনেপ্রেমীরাও এই ছবি বেশ উপভোগ করছেন।   এরই মাঝে, এই ছবির সঙ্গে প্রতিযোগিতায় […]

৪-০ গোলে পাক দলকে উড়ীয়ে হকির সেমিফাইনালে ভারত

নিজস্ব প্রতিনিধি: চির প্রতিস্বন্দ্বী পাকিস্তানকে (Pakistan) হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির (Asian Champions Trophy Hockey) সেমিফাইনালে ভারত (India)। টানা ৭০ মিনিটের লড়াইয়ে দুরন্ত জয় পান হরমনপ্রীতরা (Harmanpreet Singh)। অধিনায়ক হরমনপ্রীতের জোড়া গোল সহ ৪-০ গোলে কার্যত মাঠে দাঁত ফোটাতে পারেনি পাকিস্তান। বুধবার চেন্নাইয়ের (Chennai) রাধাকৃষ্ণন স্টেডিয়ামে (Radhakrishnan Stadium) এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফসিনালে যাওয়ার জন্য […]

মালবাহী গাড়ির ধাক্কায় মৃত গর্ভবতী হাতি

নিজস্ব প্রতিনিধিঃ  মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু এক গর্ভবতী হাতির। ডুয়ার্সের চাপরামারি  অভয়ারণ্যের ঘটনা। বুধবার রাত আড়াইটে নাগাদ এই  দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় সজোরে ট্রেনের ধাক্কায় গর্ভবতী হাতির পেট থেকে শাবক বেরিয়ে আসে। বন্যপ্রাণ বিভাগের উত্তরবঙ্গের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর জানান, আলিপুরদুয়ারের দলগাওঁ থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল  ডলোমাইট বোঝাই ট্রেনটি। ডুয়ার্স এর জঙ্গল পথ […]

মুম্বইয়ে আগ্নেয়াস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ, অভিযুক্ত শিন্ডে শিবিরের বিধায়ক পুত্র

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সেনা-বিজেপি জোট সরকারের জমানায় মহারাষ্ট্র কার্যত অপরাধী আর তোলাবাজদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এবার মুম্বইয়ের এক মিউজিক সংস্থার সিইওকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রকাশ্য দিবালোকে অপহরণের অভিযোগ উঠল। আর ওই অপহরণের মূলপাণ্ডা হলেন শিন্ডে সেনার বিধায়ক প্রকাশ সুরভে’র ছেলে রাজ সুরভে। পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধার করার পাশাপাশি বিধায়ক পুত্রের বিরুদ্ধে মামলা রুজু করেছে। মুম্বই পুলিশের […]

শীর্ষ জেনারেলকে বরখাস্ত, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন কিম-জং-উন

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সেনাবাহিনীর শীর্ষ জেনারেল পাক সু ইলকে বরখাস্ত করেছেন। পাশাপাশি যুদ্ধের আশঙ্কায় সেনাবাহিনীকে আরও বেশি করে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। অস্ত্র উৎপাদন বৃদ্ধি, সামরিক মহড়া বাড়ানোর কথা বলেছেন কিম। জেনারেল পাক সু ইলের পরিবর্তে রি ইয়ং জিলকে সেনাবাহিনীর শীর্ষে আনা হয়েছে।তবে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রি তাঁর পদে বহাল থাকবেন […]

বন্দে ভারতে বিনা টিকিটে সওয়ার ও ধূমপান করতে গিয়ে ফ্যাসাদে এক যাত্রী

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘চোরের মায়ের বড়গলা’। এক্ষেত্রে কোনওরকম বড়গলার ঘটনা ঘটেনি। বিনা টিকিটে করলেন সওয়ার! তাও আবার বন্দে ভারত এক্সপ্রেসে। শুধু কি তাই ধরালেন সিগারেট। নিয়মনীতির তোয়াক্কা না করে গাজোয়ারি করতে দেখা গেল ওই ব্যক্তিকে।  জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে সেকেন্দ্রাবাদ যাওয়ার ট্রেনটি সবেমাত্র গুডুর অতিক্রম করেছে। তখনও গন্তব্য আরও আট ঘণ্টারও বেশি সময় […]

ইডেনের ড্রেসিং রুমে আগুন, ক্ষয়ক্ষত্যির আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ (Worldcup) শুরু হতে আর সেরি নেই। তার মধ্যেই বেশ কয়েকটি ম্যাচের সূচি বদল হয়ে গিয়েছে। তার মধ্যে চলছে স্টেডিয়ামগুলিতে সংস্কারের কাজ। এরই মাঝে ক্রিকেটের নন্দনকাননে ড্রেসিং রুমে আগুন লেগেছে। বুধবার গভীর রাতে ইডেনের (Eden Gardens) ড্রেসিং রুমে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন চলে আসে। দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় […]

নির্বাচন কমিশনার নিয়োগ কমিটিতে প্রধান বিচারপতিকে বাদ দিতে বিল আনছে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় নির্বাচন কমিশনার পদে ‘ইয়েসম্যান’ বসানোর পথে যাতে কোনও বাধার সৃষ্টি না হয় তার জন্য নিয়োগ কমিটিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাখছে না মোদি সরকার। আজ বৃহস্পতিবারই রাজ্যসভায় এ সংক্রান্ত (দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদারস কমিশনার (অ্যাপয়েন্টমেন্ট, কন্ডিশন অফ সার্ভিসেস অ্যান্ড টার্ম অফ অফিস) বিল-২০২৩ পেশ হতে চলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, […]

হাওয়াইয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩৬

নিজস্ব প্রতিনিধিঃ  যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড-এ লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।  দাবানলে পুড়ে মৃত্যু হয় ছয়জনের। এবার তা বেড়ে দাঁড়াল ৩৬।  ঐতিহাসিক শহর লাহাইনার অর্ধেক পুড়ে গিয়েছে বলেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। বহু মানুষ প্রাণে বাঁচতে ঝাঁপ দিয়েছে সমুদ্রে। তাঁদের উদ্ধার করা […]

বাড়ি-গাড়ির ঋণে বাড়তি সুদ নয়, রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সাধারণ নাগরিককে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। বৃহস্পতিবার সকালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, আগের মতোই রেপো রেটের হার ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে টানা তৃতীয়বারের জন্য অপরিবর্তিত থাকল  রেপো রেট। আর রেপো রেট অপরিবর্তিত থাকায় বাড়ি-গাড়ি সহ বিভিন্ন ঋণ নেওয়া সাধারণ মধ্যবিত্তের কাঁধে বাড়তি […]

স্ত্রীর আচরণে অসন্তুষ্ট স্বামী, শ্বাসরোধ করে খুনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ স্ত্রীর আচরণে অসন্তুষ্ট স্বামী। যার জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। হত্যার পর অটোরিকশা করে দক্ষিণ-পশ্চিম দিল্লির ফতেহপুর বেরির একটি জঙ্গলে ফেলে আসা হয় মৃতদেহ। পুলিশ খবর পেয়ে উদ্ধার করে মৃতদেহটি। ঘটনায় মৃতার স্বামী সহ আরও দুই ব্যক্তি জড়িত বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ডিসিপি জানিয়েছেন, শনিবার ১টা […]

0:00