Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কিডনিদাতা হিসাবে এসে চুরি লক্ষাধিক টাকা! গ্রেফতার যুবক

ধৃত ওই যুবকের নাম আজিজুল শেখ। তার বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে আজিজুলের ফোন নম্বর ট্র্যাক করে উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে তাকে গ্রেফতার করে। সোনার গয়না সহ নগদ দেড় লক্ষ টাকা, দুটি এটিএম কার্ড ও ৪টি ক্রেডিট কার্ড চুরির অভিযোগ দায়ের হয়েছিল।

নগ্ন শরীরে সিগারেটের ছাঁকা, চোখে ঢোকানো পেরেক! উদ্ধার ১০ বছরের শিশুর দেহ

নিজস্ব প্রতিনিধিঃ সারা শরীরে সিগারেটের ছাঁকা, চোখে পোঁতা পেরেক, শরীরের একাধিক জায়গায় জুতোর ছাপ। বুধবার উত্তরপ্রদেশের কানপুরের নারওয়াল থেকে উদ্ধার হল ১০ বছরের একটি শিশুর এমনই বীভৎস মৃতদেহ। জানা যাচ্ছে সোমবার সকাল থেকে নিখোঁজ ছিল ওই শিশুটি। প্রায় একদিন নিখোঁজ থাকার পরে বুধবার সকালে একটি পরিত্যক্ত জায়গা থেকে শিশুটির এই বীভৎস মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ […]

বিজেপি নেত্রীর ও তাঁর স্বামীর পোস্টার শহরজুড়ে! চাঞ্চল্য দাঁইহাটে

যে ছবি পোস্টার হিসাবে ব্যবহার করা হয়েছে এই ঘটনায় তাতে দেখা যাচ্ছে, কোনও এক সুমুদ্রতটে স্বল্প পোষাকে ঘনিষ্ঠ মুহূর্তে রয়েছেন ওই দম্পতি। আবার কোনও পোস্টারে দেখা যাচ্ছে বিনীতা বিয়ারের বোতল নিয়ে শুয়ে আছেন। ঘটনার জেরে ওই দম্পতি এদিন থানায় লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনকেও এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন বলেই জানা গিয়েছে।

সুপ্রিম কোর্টে জামিন পেলেন শেখ সুফিয়ান

সুপ্রিম কোর্ট সুফিয়ানের জামিন মঞ্জুর হওয়ায় অনেকটাই ধাক্কা খেল সিবিআই, বিজেপি ও শুভেন্দু শিবির। সূত্রে জানা গিয়েছে শীর্ষ আদালত সুফিয়ানকে জামিন দিলেও সিবিআই-কে তদন্ত চালিয়ে যেতেই বলেছে। এমনকি সুফিয়ানকে জেরা করার বিষয়েও কোনও আপত্তি জানায়নি শীর্ষ আদালত।

বড়সড় বিপদের হাত থেকে মুক্তি পেল ভূস্বর্গ, পুলিশের জালে ১১ জঙ্গি

নিজস্ব প্রতিনিধিঃ পুলিশি তৎপরতায় বড়সড় নাশকতার হাত থেকে মুক্তি পেল ভূস্বর্গ। জানা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই জম্মু কাশ্মীরের নিরাপত্তায় থাকা পুলিশ ও সেনা জওয়ানদের ওপর বড়সড় হামলার ছক কষেছিল জঙ্গিরা। কিন্তু সেই হামলার আগেই পুলিশি তৎপরতায় জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর ১১ সদস্যকে গ্রেপ্তার করল কাশ্মীর পুলিশ। শুধু তাই নয়, পুলিশ সূত্রে খবর ধৃত ওই জঙ্গিদের কাছ […]

হুগলির ৩ পুরসভায় বাম-কংগ্রেস জোট চূড়ান্ত

হুগলি জেলার ৩টি পুরসভায় জোট গড়ে লড়াই করারই সিদ্ধান্ত নিয়েছে বাম-কংগ্রেস জোট। শ্রীরামপুর, চাঁপদানি ও ডানকুনি পুরসভায় তাঁরা জোট গঠন ও আসন সমঝোতাও চূড়ান্ত করে ফেলেছেন। শুরু হয়ে গিয়েছে যৌথ প্রচারও। আর তাতেই চাপে পড়ে গিয়েছে বিজেপি।

এক ঝলকে দেখে নিন কেমন যাবে আপনার দিন

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের তৃতীয় কাজের দিন, আজ বুধবার। আজকের দিনে কার রাশি কেমন দেখে নিন। মেষঃ আজকের দিনে মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে আপনার অনেকটা সময় নষ্ট হবে। কাজের চাপ আপনার মেজাজ খারাপ করবে। কোন কিছুতে চট করে ধৈর্য হারাবেন না। বাড়ি থেকে দূরে থাকলে, যারা আপনার সময় এবং অর্থ নষ্ট করে তাঁদের থাকে দূরে […]

কেরলের পাহাড়ের খাঁজে দুদিন ধরে আটকে যুবক, উদ্ধার করল সেনা

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় দুদিন ধরে কেরলের পালাক্কাডের মালাম্পুঝা এলাকার একটি পাহাড়ে আটকে ছিলেন বছর ২০-এর এক যুবক। দুদিন ধরে মেলেনি কোনও পানীয় জল, কিংবা খাবার। বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে একাধিক উদ্ধারকারী দল কেউ তাঁকে উদ্ধার করা তো দূরের কথা তাঁর কাছে খাবার কিংবা পানীয় জল পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয়নি। শেষে বুধবার আটকে পড়া ওই […]

লটারি ব্যবসায়ীকে গুলি করে খুন রায়নায়! লুঠ ২ লক্ষ টাকা

হামিদ আলি খানের বাড়ি রায়না-২ ব্লকের আরুই গ্রাম পঞ্চায়েতের আরিফপুর গ্রামে। মাধবডিহির ছোট বৈনান বাজারে তাঁর একটি কাপড় ও লটারির টিকিটের দোকান আছে। মঙ্গলবার রাত ১০টা নাগাদ তিনি দোকান বন্ধ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। ছোট দিঘিরকোন এলাকায় বাইকে চেপে আসা ৩ দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়।

এবার কর্ণাটকের হিজাব বিতর্কে মুখ খুললেন মালালা

নিজস্ব প্রতিনিধিঃ ‘হয় হিজাব, নয়তো পড়াশোনা। একদল ছাত্রীকে এই শর্ত দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। এর থেকে ভয়ঙ্কর আর কিছু হয় না। মেয়েরা কম জামা প্রুক কি বেশী, সেটা ভারতীয় নেতাদের কখনই মাথা ব্যাথার বিষয় হতে পারে না।’ কর্ণাটকের হিজাব বিতর্ককে আরও জোরালো করে এবার মুসলিম ছাত্রীদের সমর্থনে মুখ খুললেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই। বিগত কয়েকদিন ধরেই […]

ফের বাড়ল দৈনিক সংক্রমণ, শনাক্তের হার কমে পাঁচ শতাংশের নীচে

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় একমাস ধরে দেশজুড়ে তাণ্ডব চালানোর পরে ধীরে ধীরে থিতু হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। করোনার ঝড়কে সামলে উঠে আবারও পুরনো ছন্দে ফিরছে দেশ। চলতি সপ্তাহের প্রথমেই দেখা গিয়েছিল যে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখের নীচে নেমেছে। সেই একই ধারা বজায় রেখে প্রতিদিনই একটু একটু করে কমছে করোনার দৈনিক সংক্রমণ। কিন্তু তাল কাটল […]

কুয়াশা মোড়া সকালে ঘুম ভাঙল কলকাতার! বঙ্গে আবারও বৃষ্টি

পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে এদিন থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রামে বজ্রগর্ভ মেঘ সহ বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির দাপট দেখা যাবে উত্তরের জেলাগুলিতেও।

0:00