Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

reMarkable Paper Pro: বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট, কবে আসবে ভারতে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  reMarkable তাদের নতুন Paper Tablet Model, Paper Pro ঘোষণা করেছে, অর্থাৎ বাজারে অন্যতম আকর্ষণীয় আরেকটি ডিভাইস আসতে চলেছে। প্রসঙ্গত, Paper Pro সংস্থার নতুন প্রোডাক্ট, এটি reMarkable-2 এর পরিবর্তে আসছে না। সম্প্রতি ভারতে বিক্রিত reMarkable-2 এর তুলনায় Paper Pro মডেলটিতে বেশ কয়েকটি নতুন ফিচার যোগ হয়েছে, যার মধ্যে রয়েছে সম্পূর্ণ নতুন ডিসপ্লে, উন্নত ডিজাইন, এবং নতুন এক্সেসরিজ।

Paper Pro-এর দাম

বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে প্রি-অর্ডার করা যাচ্ছে reMarkable Paper Pro, যার সাথে একটি স্ট্যান্ডার্ড মার্কার স্টাইলাস দেওয়া হচ্ছে $579 (ভারতীয় মুদ্রায় প্রায় 48,600 টাকা) মূল্যে। যদি আপনি মার্কার প্লাস স্টাইলাস বেছে নেন, তাহলে মূল্য $629 (প্রায় 52,800 টাকা)। ভারতে কবে লঞ্চ করবে এবং দাম কত হবে তা এখনও সংস্থার পক্ষ থেকে জানানো হয়নি।

Paper Pro-এর বৈশিষ্ট্য

reMarkable Paper Pro-এর নতুন ডিজাইন অ্যালুমিনিয়াম ও কাঁচ দিয়ে তৈরি, যা সামান্য মোটা হলেও অ্যাডভান্স। নতুন Custom Canvas Color ডিসপ্লে যুক্ত হয়েছে, যা ব্যবহারকারীদের মাত্র 9টি রঙে লেখার বা আঁকার সুবিধা দেয়। তবে ডকুমেন্ট দেখার সময়, এটি হাজার হাজার রঙ সমর্থন করে বলে সংস্থা দাবি করেছে। এই 11.8 ইঞ্চি ডিসপ্লেটিতে Built-in front light রয়েছে, যা কম আলোতেও পড়তে সাহায্য করবে। এটি reMarkable 2-এর তুলনায় একটি বড় আপগ্রেড।

যদিও এই ট্যাবলেটে Biometric Authentication নেই, তবে পাসকোড দিয়ে লক করা যায়। সংস্থার দাবি, একবার সম্পূর্ণ চার্জ করলে ট্যাবলেটটি 2 সপ্তাহ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।

Paper Pro পুরনো Markar ও Markar Plus স্টাইলাসের সাথেও কাজ করবে। এতে নতুন কিছু এক্সেসরিজও যুক্ত হয়েছে। নতুন বুক ফোলিও কেস 6টি ভিন্ন রঙ ও ফিনিশে পাওয়া যাবে, যার মূল্য $89 থেকে শুরু। এই কেসটি Auto wake-up ফিচারসহ আসছে, যা reMarkable 2-এর এক্সেসরিজে ছিল না।

এই ট্যাবলেটটি খোলার সাথে সাথেই Auto wake-up ফিচার চালু হবে এবং ম্যাগনেটিক মার্কার স্ট্র্যাপও রয়েছে, যা ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা দেবে।

এই নতুন ফিচার এবং উন্নত ডিজাইন সহ, reMarkable Paper Pro ট্যাবলেটটি ডিজিটাল নোটগ্রহণ ও স্কেচিংয়ে একটি গুরুত্বপূর্ণ পছন্দ হয়ে উঠতে চলেছে।

gfhg gfhgfhg

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

0:00