Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সততার নজির: দু লাখ টাকা ও ল্যাপটপ ফেরত দিলেন অটোচালক

এক যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ সহ নগদ দুই লাখ টাকা এবং ল্যাপটপ ফেরত দিলেন অটোচালক। সততার দৃষ্টান্ত দেখানো ওই অটোচালকের নাম শেখ রবিয়াল।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ সহ নগদ দুই লাখ টাকা এবং ল্যাপটপ ফেরত দিলেন অটোচালক। সততার দৃষ্টান্ত দেখানো ওই অটোচালকের নাম শেখ রবিয়াল। এই ঘটনায় রবিয়ালকে সংবর্ধনা দেওয়া হয়েছে মহেশতলা থানার তরফে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। রবিয়াল অটো চালিয়ে বজবজ পায়েস্তার মোড় থেকে মহেশতলার দিকে আসেন। সেই সময় তাঁর অটোতে উঠেছিলেন সুরজিৎ সাহা নামের এক যাত্রী। সঙ্গে অটোতে ওই যাত্রীর স্ত্রীও ছিলেন। সুরজিৎ সাহা নুঙ্গি পারবাংলার বাসিন্দা। তিনি অটোতে উঠেছিলেন তাঁর ব্যাগটি সঙ্গে নিয়ে। আর ব্যাগের মধ্যে ছিল নগদ দু’ লাখ টাকা এবং ল্যাপটপ। ওই ব্যাগে সুরজিৎ বাবুর অফিসের কাজকর্ম সংক্রান্ত দরকারি কাগজপত্রও ছিল। কিন্তু ঘটনা চক্রে ব্যাগটি না নিয়ে তিনি নেমে যান অটো থেকে। বাড়ি গিয়ে ব্যাগের কথা মনে পড়তে মাথায় হাত পড়ে যায় তাঁর। এর পর বজবজ ফাঁড়ি এবং মহেশতলা থানায় বিষয়টি জানান তিনি। খবর পেয়ে সক্রিয় হয় দুই থানার পুলিশ। রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখা  শুরু করেন তদন্তকারীরা। কিন্তু অটোটিকে চিহ্নিত করা সম্ভব হয়নি।

এদিকে অটো নিয়ে গন্তব্যে চলে যান অটোচালক রবিয়াল। তিনি দেখেন অটোতে পড়ে রয়েছে একটি ব্যাগ। তাতে রয়েছে নগদ টাকা এবং ল্যাপটপ। এই ব্যাগ নিয়ে তিনি নিজের উদ্যোগে হাজির হন মহেশতলা থানায়। পুলিশের কাছে ব্যাগটি ফেরত দেন রবিয়াল। বুধবার সকালে অটোচালক শেখ রবিয়াল থানায় এসে বলেন, “যে জিনিস আমার নয়, তা আমি কেন নেব?” অটোচালকের এমন সততায় মুগ্ধ থানার পুলিশ আধিকারিক-সহ সকলেই। এর পর শেখ রবিয়ালকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেয় মহেশতলা থানা। তাঁকে ফুলের তোড়া দিয়ে বুধবার সংবর্ধনা জানায় মহেশ্তলা থানার পুলিশ আধিকারিকরা। শেখ রবিয়ালের সততার জন্য হারানো জিনিসপত্র ও নগদ টাকা ফেরত পান সুরজিৎ সাহা।  সুরজিৎবাবুও অটোচালক শেখ রবিয়ালকে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক পুরস্কারে পুরস্কৃত করেন।

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

0:00