Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাগর দত্ত হাসপাতালে কাউন্সিল বৈঠকে ‘জাস্টিস’ স্লোগান ঘিরে তুমুল উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি, কামারহাটি: সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের কাউন্সিলের বৈঠকে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। ভেঙে দেওয়া হয় হাসপাতালে ডিনের ঘরের কাঁচের দরজা। ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। এক পিজিটি আহত হন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাউন্সিল বৈঠকে জাস্টিস স্লোগান উঠলে তাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দেখা দেয়। থমকে যায় কলেজ কাউন্সিলের বৈঠক। পুলিশের প্রাথমিক অনুমান ওখানে গোলমাল এর মূল টার্গেট ছিল আরজি কর হাসপাতালের আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকেরা।

পড়ুয়াদের একাংশ ও বৈরাগতদের বিরুদ্ধে ডিনের ঘরের দরজা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে ওই হাসপাতালের বড়ুয়া চিকিৎসকরা মাটিতে বসে পড়ে অবস্থান শুরু করে। বিশাল পুলিশবাহিনী হাসপাতাল চত্বরে পৌঁছে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে,এবার আরজি কর( R G Kar) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে পথে নামলেন মানিকতলা ই এস আই(ESI) হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। তারা হাসপাতাল থেকে বেরিয়ে মিছিল করে যান কাকুরগাছি মোড় পর্যন্ত। সেখান থেকে ফেরত এসে তারা হাডকো মোড় পর্যন্ত মিছিল করেন ।তাদের কথায়, আমাদের বোনকে তার কর্মক্ষেত্রে ধর্ষণ করে হত্যার করা হয়েছে। তাই যতদিন না বিচার মিলছে ততদিন আমরা রাস্তায় নামব বিচারের দাবি নিয়ে।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

এই ফুলগুলি দিয়ে পুজো করলে প্রসন্ন হন গণপতি

0:00