Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নববারাকপুর ৮নং ওয়ার্ডে বসন্ত উৎসবে বর্ণময় বর্ণাঢ্য প্রভাত ফেরি

Share:

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর : দোলপূর্ণিমা।শুভ দোলযাত্রা।রঙের উৎসব। কবিগুরুর বসন্ত উৎসব।শুধু রঙের খেলা নয়। ফাগুন আম্রমুকুলের সাথে দক্ষিণা সমীরন কোকিল কন্ঠে কলতান। বসন্ত উৎসব সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে মেলবন্ধনকে সুদূঢ় করে। প্রভাতী বসন্ত জাগ্রত দ্বারে।মঙ্গলবার শুভ দোলযাত্রা।বসন্তের রঙীন উৎসবে সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে এক বর্ণাঢ্য সুসজ্জিত প্রভাতফেরি আয়োজন করে নববারাকপুর পুরসভার(New Barrackpore Municipality) ৮ নং ওয়ার্ড কমিটি।

পশ্চিম মাসুন্দা দেবাশিস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে থেকে নাচে গানে কবিতায় রঙ বেরঙের আবিরে মুখরিত হয়ে ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় অলি গলিতে প্রভাতী আলোড়ন ফেলে দেয় । এদিন আট থেকে আশির নাগরিকরা ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগল যে দোল…বসন্ত এসে গেছে… ঐ নীল দিগন্তে… আবার কখনও বা ফাগুনের ও মোহনায়… মাঝে ফাগুনের ও মোহনায় ঝুমুর গান সাথে নাচ। সুন্দর অসাধারন পরিবেশন ছিল কলাকুশলিদের।

কখনও বা পুর প্রতিনিধির সুরেলা কন্ঠে বিশ্বকবির বসন্তের কবিতার ছন্দ। বেশ সাবলীল।রাস্তায় অলি গলিতে ছোট থেকে বড়দের কপালে গালে আবির মাখিয়ে করজোড়ে নমস্কার শুভেচ্ছা বিনিময়। ৮নং ওয়ার্ডের পুর প্রতিনিধি শিক্ষিকা শোভা রায়ের তত্ত্বাবধানে নাগরিকরদের সন্মিলিত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বর্ণাঢ্য প্রভাতফেরি নজর কাড়ে এদিন সকলের।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00