Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নদিয়ার গাজনায় ছাত্রের বাড়িতে ‘শিক্ষক দিবস’ পালন করতে এলেন মাস্টারমশাইরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: ছাত্রের বাড়ি শিক্ষকরা এলেন শিক্ষক দিবস পালন করতে। মানবতার শিক্ষক দিবসের সাক্ষী থাকল নদিয়ার জনতা। ছাত্র শিক্ষকের ভালোবাসায় মিশে গেল শিক্ষক দিবস।নদিয়ায় অন্যরকম শিক্ষক দিবস পালন শিক্ষকদের। বিদ্যালয়ের ছাত্র শিক্ষক দিবসে বিদ্যালয়ে যেতে পারেনি। তাই সমস্ত শিক্ষকরা ছাত্রর বাড়িতে এসে পালন করলেন শিক্ষক দিবস। দিলেন পাশে থাকার বার্তাও। ঘটনা নদিয়ার বাথানগাছির গাজনায়। এদিন ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছিলো শিক্ষক দিবস(Teacher’s Day)। তবে সমস্ত অনুষ্ঠানে শারীরিক অসুস্থতার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারেনি বিদ্যালয়ের বিশেষ ভাবে সক্ষম ছাত্র কুশান বিশ্বাস(Kushan Biswas)। কুশান গাজনা এ ভি বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বয়স ১১ বছর। বাবা গৌতম বিশ্বাস (Goutam Biswas)রাজমিস্ত্রির যোগানের কাজ করেন। মা তপতি বিশ্বাস গৃহবধূ । পরিবারের একমাত্র ছেলে কুশান। তবে সব কিছুর মধ্যেও একটু অন্যরকম কুশান।

শারীরিক ভাবে প্রতিবন্ধী হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হয় কুশানকে। বৃহস্পতিবার বিদ্যালয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠান থাকলেও শারীরিক অসুস্থতার কারণে বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি সে। তবে বিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি নজরে রাখেন। তারপর বিদ্যালয়ের সমস্ত অনুষ্ঠানের পর সকল শিক্ষকরা একত্রিত হয়ে চলে আসেন কুশানের সঙ্গে শিক্ষক দিবস পালন করতে।তবে এই ভাবেও যে শিক্ষক দিবস পালন করা যায় তা প্রমান করলেন গাজনা এ ভি বিদ্যামন্দিরের শিক্ষকরা। যদিও শিক্ষকরা বাড়িতে এসে শিক্ষক দিবস পালন করায় খুশি কুশান সহ তার পরিবার।

এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. বিপ্লব বিশ্বাস জানান, বিদ্যালয়ের অনুষ্ঠানে কুশান কে দেখতে না পেয়েই তারা সিদ্ধান্ত নেন তার বাড়িতে এসে শিক্ষক দিবস পালন করবেন। তারপরই বিদ্যালয়ের অনুষ্ঠানের পর তারা কুশানের বাড়িতে এসে তাকে পুস্প স্তবক দিয়ে তার সাথে সময় কাটিয়ে দিনটি উদযাপন করেন।তিনি আরও জানান, যে সমস্ত ছাত্র ছাত্রী রা বিশেষ ভাবে সক্ষম তারা সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে বিদ্যালয়ে আসুক। শিক্ষকরা তাঁদের পাশে আছে। অপরদিকে কুশানের মা তপতি বিশ্বাস জানান, তিনিও খুব খুশি যে মাস্টারমশাইরা তার ছেলের জন্য তাঁদের বাড়ি এসে শিক্ষক দিবস পালন করেছেন।তবে শিক্ষকদের কাছে তার প্রাথনা আপনারা কুশান কে ভালোবাসা দিয়ে জীবনে এগিয়ে যাওয়ার পথে আরও সহযোগিতা করবেন।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

এই ফুলগুলি দিয়ে পুজো করলে প্রসন্ন হন গণপতি

0:00