Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড়ঞাতে বিডিও অফিসের বাইরে দুষ্কৃতীদের হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বড়ঞাতে কংগ্রেসের প্রার্থীরা বি- ফ্রম জমা দেওয়ার জন্য গেলে হঠাৎ একদল দুষ্কৃতী সেখানে হানা দেয়। বিডিও(BDO) অফিসের মধ্যে পুলিশের সামনেই তারা সেই ফর্মগুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক দেখে কর্মরত পুলিশ কর্মীরা সেখানে হস্তক্ষেপ করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। পরে পুলিশ অবশ্য ছিনিয়ে নেওয়া বি – ফ্রম(B -From) গুলি উদ্ধার করে।

এদিকে পুলিশি প্রহরা থাকা বিডিও অফিসের মধ্যে ফ্রম ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মারধর করা হয়েছে কংগ্রেস কর্মীদেরকে বলে অভিযোগ। ঘটনার জন্য উত্তেজনা তৈরি হয় ।ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। অন্যদিকে এই ঘটনার খবর পেয়েই বড়ঞা যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী(Adhir Chowdhury)।

কলকাতা হাইকোর্টের নির্দেশ যখন সুপ্রিম কোর্ট বহাল রেখে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করে পঞ্চায়েত নির্বাচন করার জন্য নির্দেশ দিয়েছে সেই সময় মুশিদাবাদ জেলায়(Murshidabad District Office) বিডিও অফিসে পুলিশ প্রহরার বিরোধী প্রার্থীদের ওপর দুষ্কৃতীদের এই হামলা নতুন করে চ্যালেঞ্জের মুখে এনে দাড় করালো রাজ্য নির্বাচন কমিশনকে।

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

বয়স ১৭, কিন্তু ওজন মাত্র ২.১৩ কেজি! লুসিয়াই বিশ্বের সবচেয়ে হালকা ব্যক্তি

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

0:00