Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সামসেরগঞ্জে শিশু সন্তানকে কোলে নিয়ে ক্যানেলে ঝাঁপ দিলেন মা

Share:

নিজস্ব প্রতিনিধি, সামসেরগঞ্জ : এক শিশু সন্তানকে নিয়ে ফিডার ক্যানেলে ঝাঁপ দেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার(Shamsherganj P.S.) চাঁদপুর পল্টন ব্রিজে। স্থানীয় সুত্রে জানা যায়, এক মহিলা একটি কোলের শিশু সন্তানকে নিয়ে ফিডার ক্যানেলে(Cannel) ঝাঁপ দেয়। হঠাৎ করে এক মহিলা তার শিশুকে নিয়ে ফিডার ক্যানেলে ঝাঁপ দেওয়ার ঘটনা কয়েকজন পথচারী দেখতে পায় বলে জানা যায়। পথচারীরা ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে একটি ব্যাঙ্কের পাশ বুক(Pass Book) পায় বলে জানা যায়।

তারপর খবর দেওয়া হয় সামশেরগঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে সামশেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় ডুবুরি টিমকে। এদিকে চাঁদপুর পল্টন ব্রিজ থেকে শিশু সন্তানকে নিয়ে ফিডার ক্যানেলে মহিলার ঝাঁপ দেওয়ার ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।অবশেষে পরিচয় মেলে পুঠিমারী ফিডার ক্যানেলে ঝাঁপ দেওয়া মহিলার। পরিবার সূত্রে খবর, তলিয়ে যাওয়া ওই মহিলার নাম সাবানা ইয়াসমিন(২৪)। তার শ্বশুরবাড়ি শামশেরগঞ্জের মহিষাসথলি হলেও মায়ের বাড়ি ধুলিয়ান পৌরসভার(Dhulian Municipality) অন্তর্গত খরবোনা এলাকায়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় মানসিক অবসাদেই ব্যাঙ্কে যাওয়ার নাম করে ফিডার ক্যানেলে ঝাঁপ দিয়েছে বলেই জানিয়েছেন পরিবারের সদস্যরা।

যদিও তলিয়ে যাওয়া মহিলার ভাইয়ের দাবি, সাবিনা ইয়াসমিনের সঙ্গে কোন শিশু সন্তান ছিল না। সে নিজে একাই ফিডার ক্যানেলে ঝাঁপ দিয়েছে। উল্লেখ করা যেতে পারে, শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ সামশেরগঞ্জের(Samsherganj) পুঠিমারি পল্টন ব্রিজ থেকে ফিডার ক্যানেলে ঝাঁপ দেই এক মহিলা। শিশু সন্তান নিয়ে ওই মহিলা ফিডার ক্যানেলে ঝাঁপ দিয়েছে বলে প্রথমদিকে প্রত্যক্ষদর্শীরা জানালেও পরিবারের লোকজন কার্যত তা অস্বীকার করেন। পল্টন ব্রিজে যান সামসেরগঞ্জ থানার পুলিশের আধিকারিকরা। খবর দেওয়া হয় ডুবুরি টিমকে। ওই মহিলার কোনরকম সন্ধান পাওয়া যায়নি।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00