Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চোর সন্দেহে গণধোলাই, গুরুতর জখম যুবক

এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। বেশ কয়েকজন প্রতিবাদ জানিয়েছে এই নৃশংস ঘটনার। তদন্তে নেমেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চোর সন্দেহে এক যুবককে গণধোলাই (Mob Lynching) দিল উত্তেজিত জনতা। অভিযোগ  স্থানীয়দের বিরুদ্ধে। মালদা জেলার কালিয়াচকের ঘটনা। গুতর আহত যুবক রুবেল শেখ (২৪)। আক্রান্ত চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Hospital)। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। বেশ কয়েকজন প্রতিবাদ জানিয়েছে এই নৃশংস ঘটনার। তদন্তে নেমেছে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে বেরিয়েছিল যুবক। রবিবার সকালে পরিবারের কাছে খবর আসে ওই যুবককে চোর সন্দেহে বেধড়ক মারধর করা হচ্ছে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। কালিয়াচক থানার খালতিপুর তালতলা এলাকার ঘটনা। আক্রান্ত যুবককে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। পরে শারিরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। গুরুতর অবস্থায় এখানেই চিকিৎসাধীন রয়েছে আক্রান্ত।

আহত যুবকের মা বলেন, ছেলেকে স্থানীয় কয়েকজন যুবক শনিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সারারাত ধরে বাড়ি ফেরেনি ছেলে। রবিবার সকালে খবর আসে বাড়ি থেকে কিছু দূরে তাকে চোর সন্দেহে বেধড়ক মারধর করা হচ্ছে। আর তা করেছে স্থানীয়রা। সেখান থেকে ছেলেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। অবস্থার অবনতি হলে তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ (Police)। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। এলাকা জুড়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আরও কে কে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। চোর সন্দেহে মারধর করা হয়েছিল না কি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তরা শীঘ্রই ধরা পড়বে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবকের অবস্থা ভাল ছিল না। তৎপরতার সঙ্গে চিকিৎসা শুরু হয়েছিল। আক্রান্ত চিকিৎসাধীন।

এদিকে গণপ্রহারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা। তাঁদের বক্তব্য, আইন হাতে তুলে নেওয়া, প্রহার, গণপ্রহার কাম্য নয়। সন্দেহের বশে কাওকে দাগিয়ে দেওয়াও ঠিক নয়। কেউ অপরাধী হলে তাঁর ব্যবস্থা আইন অনুযায়ী হবে।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

এই ফুলগুলি দিয়ে পুজো করলে প্রসন্ন হন গণপতি

0:00