Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেষ্ট গ্রেফতারের পর বীরভূমে প্রথম সভা করবেন মমতা, দেবেন বিশেষ বার্তা

জানা গিয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বীরভূমে বৈঠক করতে পারেন জোড়াফুল শিবিরের যুবরাজ অভিষেক। দলের বিশেষ লক্ষ্য পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত গড় নামেই পরিচিত বীরভূম। কেষ্টর গ্রেফতারের পরেই সেই গড়ে প্রথম সভা করতে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। সূত্রের খবর, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই বীরভূমে সফর করতে পারেন মমতা। সভা হবে গ্রাম পঞ্চায়েত ও পুরসভাগুলিকে নিয়ে। তাঁর সভার ঠিক এক সপ্তাহ আগে তৃণমূলের জেলা শীর্ষ নেতৃত্ব সভা করবে খয়রাশোলে। সেখানেও আলোচনা হতে পারে দলনেত্রীর সফর ও ‘বিশেষ করণীয়’ বিষয়ে।

এর আগে যতবার বীরভূম সফরে ‘দিদি’ গিয়েছিলেন, তাঁর সর্বক্ষণের সঙ্গী ছিলেন ‘প্রিয়’ কেষ্ট। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির পরে তিনি এভাবে সরব হননি। দল সূত্রে খবর, অনুব্রতের জায়গায় কাওকে একক ভাবে দায়িত্ব দেওয়া হয়নি। জেলার বিভিন্ন নেতাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, যে যার নিজের এলাকার দায়িত্ব সামলাতে। মানে, এক জায়গার দায়িত্ব অন্য এলাকার নেতার হাতে তুলে দেওয়া হচ্ছে না। তবে আউশগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রাম- এই ৩ বিধানসভা এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলার জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বীরভূমে বিশেষ নজর দিয়েছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সফরে এসে বিশেষ বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বীরভূমে বৈঠক করতে পারেন জোড়াফুল শিবিরের যুবরাজ অভিষেক। দলের বিশেষ লক্ষ্য পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন। আপাতত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রদবদল করা হতে পারে জেলা তৃণমূলের পদে।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

এই ফুলগুলি দিয়ে পুজো করলে প্রসন্ন হন গণপতি

0:00