Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদাতে বাড়ির মার্সেলের চৌবাচ্চায় ডুবে মৃত্যু আড়াই বছরের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: বাড়ির মার্সালের চৌবাচ্চার জলে ডুবে মৃত্যু হল এক আড়াই বছরের নাবালক শিশুর। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ছোট কাদিরপুর গ্রামে(Choto Kadipur Village)। পরিবার সূত্রে জানা গেছে, মৃত শিশুর নাম শিবরাজ মন্ডল(আড়াই বছর) ।বাবা দীপক মন্ডল পেশায় একজন মধু ব্যবসায়ী। বাড়ি পুরাতন মালদা ব্লকের সাহাপুর অঞ্চলের ছোট কাদিরপুর গ্রামে ।

দীপক বাবুর দুই কন্যা সন্তানের পরে এই পুত্র সন্তানটি জন্ম নিয়েছিল। মৃত শিশুর পিসিমা নীলিমা মন্ডল জানান, সোমবার বিকেল চারটের নাগাদ তার ভাইয়ের ছেলে বাড়ির পেছনে থাকা মার্সালের চৌবাচ্চায় পড়ে যায় এবং এই ঘটনা চোখে পড়ে তার এক ভাইঝির এবং দৌড়ে গিয়ে বাড়িতে খবর দিলে সঙ্গে সঙ্গে ওই চৌবাচ্চা থেকে শিশুটিকে তুলে অচৈতন্য অবস্থায় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে(Nurshing Home) নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।

অবশেষে মৃত শিশুটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে চলে আসে মৃত শিশুর পরিবারের লোকজন। পরবর্তীতে মালদা থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ওই শিশুর মৃতদেহ মালদা থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Medical College Hospital) পাঠানো হয়। এই মর্মান্তিকে ঘটনার ফলে মৃত শিশুর পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে এবং গোটা এলাকা শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00