Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরজি কর কাণ্ডের জেরে ফের দুই চিকিৎসককে সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডের জেরে আবারো দুই চিকিৎসককে সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন। বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ও প্রাক্তন আরএমও অভিক দে’ কে বৃহস্পতিবার সন্ধ্যায় সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন। এদের মধ্যে বিরূপাক্ষের বিরুদ্ধে অভিযোগ বর্ধমান কলেজে তার দাদাগিরি চলত। এমনকি অভিক দে’র বিরুদ্ধে অভিযোগ আরজি কর কাণ্ডের পর ঘটনাস্থলে তার উপস্থিতি ছিল। সাসপেন্ড হওয়া অভিক দে’র পিজিটি পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল একাধিক চিকিৎসক সংগঠন। এর আগে আরজি কর হাসপাতালের(R G Kar Hospital) প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সিবিআই এর হাতে গ্রেপ্তার হলে তাকে সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন(Saystho Bhavan)।

এদিকে,ফিলোজফিকাল সোসাইটি কলেজ স্ট্রিটের একটি হলে বৃহস্পতিবার কলকাতার ছাত্র সমাজ, ফুটবল প্রেমী সমাজ ও ছাত্র সমাজের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। জানানো হয় আগামী ৯ সেপ্টেম্বর দুপুর তিনটে নাগাদ কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা অবধি আরজি কর কাণ্ডে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল হবে।এর পাশাপাশি ওই একই দিনে রাত্রি নটার সময় ন মিনিটের জন্য সারা কলকাতাতে তথা পশ্চিমবঙ্গ রাস্তা বন্ধ কর্মসূচি করা হবে ।এই আহ্বান জানান তাঁরা। কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ছাত্র সংগঠনের পাশাপাশি তিন প্রধান ফুটবল প্রেমীদেরও উপস্থিতি ছিল এই সাংবাদিক সম্মেলনে।

জানা গেছে, ওই দিন বিভিন্ন ছাত্রদের পাশাপাশি ফুটবলপ্রেমী লোকজনও রাস্তায় নামবে প্রতিবাদে সামিল হতে। এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার সাগর দত্ত হাসপাতালে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় বৃহস্পতিবার বিকেলে। কলেজ কাউন্সিলের বৈঠক চলাকালীন জাস্টিস বলে শ্লোগান ওঠে পড়ুয়াদের একাংশ ও বহিরাগতদের বিরুদ্ধে। অভিযোগ উত্তেজনার সৃষ্টি হলে কাঁচের দরজা ভেঙে যায়। ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী।

none

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

0:00