Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতায় শুরু হচ্ছে তিন দিনের ফুড ইন্ডিয়া এক্সপো- ২০২৩

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে তিন দিনের ফুড ইন্ডিয়া এক্সপো-2023 । আগামী ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর তিন দিন সকাল দশটা থেকে সন্ধে পর্যন্ত এই মেলা খোলা থাকবে সাধারণ মানুষের জন্য। কোনো প্রবেশ মূল্য লাগছেনা। দেশ-বিদেশের বিভিন্ন খাদ্য প্রস্তুতকারক সংস্থাগুলি এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলি তাদের উৎপাদিত অত্যাধুনিক মেসিনারি ও খাদ্যদ্রব্য নিয়ে এই মেলায় হাজির হচ্ছেন বলে জানিয়েছেন মেলার উদ্যোক্তা ‘ব্যাপার এক্সপ্রেস’’- এর মুখ্য প্রবন্ধক তিলক রাজ অরোরা। তিনি বলেন, তাদের এই সপ্তম মেলার জন্যে তারা বেছে নিয়েছেন কলকাতাকে(Kolkata)।

এই প্রথমবার কলকাতায় তারা এই ধরনের অভিনব মেলার আয়োজন করছেন। অন্যদিকে সংস্থার কার্যকরী সম্পাদক ধীরাজ অরোরা(Dhiraj Arora) বলেন, দেশ-বিদেশের প্রায় দেড়শটি সংস্থা এখানে স্টল দিচ্ছেন । অন্যদিকে ক্রেতাদের জন্য এই মেলা উপলক্ষে রাখা হচ্ছে আকর্ষণীয় ছাড়ের সুযোগ। ফলে তিন দিনের এই মেলায় এলে মিলবে নানা অজানার সন্ধান।

অন্যদিকে, রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়ালেন নির্যাতিতা মহিলারাপ্রান্তিক ও নির্যাতিতা মহিলাদের স্বনির্ভর করে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি। জীবিকা ও স্বয়ম সম্পূর্ণার যৌথ উদ্যোগে এই মহিলারা যাতে আত্মনির্ভর হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসতে পারে তাই মহিলাদের নিয়ে অভিনব রক্তদান শিবির অনুষ্ঠিত হল জোকায় সংস্থার অফিসে। নির্যাতিতা কয়েক হাজার মহিলা ওই সংস্থার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে তারাই জীবিকার অফিসে গিয়ে রক্তদান করেন।

সাংসদ শুভাশিস চক্রবর্তী(MP Subhashis Chakraborty) এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন। তিনি মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। জীবিকার নির্দেশক ডালিয়া রায় বলেন, নির্যাতিতা মহিলাদের আইনি সহায়তা দিয়ে শুধু সমাজের মূল স্রোতে ফেরানোই নয়, তারা যাতে অন্য মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে পারে সে ব্যাপারে তাদের উৎসাহ দিতেই এই রক্তদান শিবিরের উদ্যোগ।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00