Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোর পর খুলে যাবে আলিপুরে বিশ্বমানের অডিটোরিয়াম ‘ধনধান্যে’

ধনধান্যে অডিটোরিয়ামের নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালে। আলিপুরে ‘সৌজন্য’র ঠিক উলটোদিকে এই অডিটোরিয়াম গড়ে তুলছে রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর পর খুলে যাবে বিশ্বমানের ধনধান্যে অডিটোরিয়াম (Dhono Dhanye Auditorium)। নবান্ন সূত্রে খবর, কালীপুজোর (Kali puja 2022) পর খুলবে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করা হবে। ইতি মধ্যে অডিটোরিয়ামের কাজ প্রায় শেষের দিকে। পূর্ত দফতর সূত্রে খবর, এই অডিটোরিয়ামের নির্মাণ কাজ সম্পূর্ণ হলে ফিট সার্টিফিকেট নেওয়ার জন্য আবেদন করা হবে খড়গপুর আইআইটির কাছে। খড়গপুর আইআইটি ফিট সার্টিফিকেট দিলেই উদ্বোধনের দিনক্ষণ ঠিক করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে খবর। দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে উদ্বোধনের বার্তা দিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ধনধান্যে অডিটোরিয়ামের নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালে। আলিপুরে ‘সৌজন্য’র ঠিক উলটোদিকে এই অডিটোরিয়াম গড়ে তুলছে রাজ্য সরকার। প্রায় ৪৪০ কোটি টাকা খরচ করে এই স্থাপত্য নির্মাণ করা হচ্ছে। অডিটোরিয়ামের  মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা ৬০০ ফুট। কাজ প্রায় শেষের পথে। দামী পাথর দিয়ে সাজানো হচ্ছে অন্দরসজ্জা। যা সুরাত থেকে আনা হয়েছে। বিশ্বমানের এই গোটা অডিটোরিয়ামে তিনটি প্রেক্ষাগৃহ থাকবে। ২০০, ৪০০ এবং ১৮০০ আসন বিশিষ্ট তিন অডিটোরিয়াম মিলিয়ে মোট ২৪০০ আসন থাকবে। বিশ্বমানের অডিটোরিয়ামে থাকবে কনফারেন্স হল, ফুড কোর্ট। দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, অক্টোবর মাসের মধ্যেই শেষ হবে অডিটোরিয়াম তৈরির কাজ। বাইরের কাজ প্রায় শেষ। এখন ভিতরের কাজ চলছে বলে জানিয়েছেন তাঁরা। ধনধান্যে অডিটোরিয়ামের নির্মাণের দায়িত্বে রয়েছে দিল্লির এক নির্মাণকারী সংস্থা। এর আগে এই সংস্থা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের মূল কাঠামো তৈরি করেছে।

অন্যদিকে দীর্ঘ প্রায় চার বছর পর খুলতে চলেছে কলকাতার গুরুত্বপূর্ণ টালা ব্রিজ। আগামী ১৫ই সেপ্টেম্বর পুর্ত দফতরকে রেল ও খড়গপুর আইআইটির তরফে এই ব্রিজ নিয়ে রিপোর্ট জমা দেওয়া হলে ব্রিজের ভারবহন ক্ষমতা পরীক্ষা করা হবে। সব ঠিক রথাকলে মহালয়ার আগেই এই ব্রিজ খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য।

none

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

0:00