Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে হুলিয়া জারি বিনয় মিশ্রের নামে

বলা হয়েছে, যিনি খোঁজ দেবেন তাঁর পরিচয় গোপন রাখা হবে। সিবিআই- এর দুর্নীতি দমন শাখার পক্ষ থেকে এই বিজ্ঞাপণ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হুলিয়া জারি করা হল বিনয় মিশ্রের (BINAY MISHRA) নামে। সংবাদপত্রে ছবি দিয়ে খোঁজ চেয়ে বিজ্ঞাপণ প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘোষণা করা হয়েছে লক্ষ টাকার পুরস্কার। সিবিআই (CBI) দুর্নীতি দমন শাখার পক্ষ থেকে এই বিজ্ঞাপণ দেওয়া হয়েছে। খোঁজ মিললে তা ফোন মারফৎ জানানোর আবেদন জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

বুধবার বিনয় মিশ্রের নামে এই হুলিয়া জারি করা হয়েছে। উল্লেখ্য, গরু পাচার কাণ্ডে জড়িত থাকার অভিজগ রয়েছে তাঁর নামে। সিবিআইয়ের দাবি, মিডল ম্যান হিসেবে কাজ করতেন বিনয়। একাধিক ভুয়ো কোম্পানি খুলে বিদেশে টাকা পাচার করার অভিযোগও রয়েছে বিনয় মিশ্রের নামে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, নিজেদের ফোন নম্বর দিয়ে জানিয়েছে, যিনি বিনয় মিশ্রের খোঁজ দিতে পারবেন তাঁকে দেওয়া হবে আর্থিক ১ লক্ষ টাকা পুরস্কার। আরও বলা হয়েছে, যিনি খোঁজ দেবেন তাঁর পরিচয় গোপন রাখা হবে। 

উল্লেখ্য, গরু ও কয়লা পাচারকাণ্ডে নাম জড়িয়েছে বিনয় মিশ্রর। তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে হেঁটেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে  সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াবিনয় মিশ্রর সম্পত্তি বাজেয়াপ্ত করতে সিবিআই-এর তরফে এর আগেও হুলিয়া জারি করে বিভিন্ন সংবাদপত্রে দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তি। গত ১ মে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের তরফে ওই নোটিস দেওয়া হয়েছিলআসানসোলের বিশেষ সিবিআই আদালত ইতিমধ্যেই এই নেতাকে ফেরার ঘোষণা করেছে। গত ২০ জুনের মধ্যে গরু ও কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত ফেরার বিনয় মিশ্রকে সশরীরে সিবিআই আদালতে হাজিরার শেষ সুযোগ দেওয়া হয়েছিল। 

sdfsf saf asf asf saf as

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

0:00