Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলি স্থগিত

স্কুলশিক্ষা দফতর জানিয়েছে, চলতি বছরের ৩১ ডিসম্বর পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলির আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া স্থগিত থাকছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের আবহে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। চলতি বছরের শেষ দিন পর্যন্ত অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত উৎসশ্রী পোর্টালের(Utsasree Portal) মাধ্যমে শিক্ষক বদলির আবেদন(Teachers Transfer Application) জমা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। শুক্রবার স্কুলশিক্ষা দফতর(School Education Department) বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, চলতি বছরের শেষদিন, অর্থাৎ ৩১ ডিসম্বর পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলির আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া স্থগিত থাকছে। কার্যত এই প্রক্রিয়ায় আগে থেকেই বন্ধ রাখা হয়েছিল। এবার সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেওয়া হল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, School Service Commission বা SSC’র তরফে রাজ্যের শিক্ষা দফতরকে এই স্থগিতাদেশের মেয়াদবৃদ্ধির আবেদন জানানো হয়েছিল। নতুন নিয়োগ, প্রশাসনিক বদলি প্রভৃতি কারণে আবেদনের ভিত্তিতে সাধারণ বদলি এবং বিশেষ বদলি বন্ধ রাখা হয়েছে বলেই জানা গিয়েছে। 

আরও পড়ুন আবারও নজর কাড়ল মমতার বাংলা, এবার শহুরে আবাস প্রকল্পে

রাজ্যে সরকারি স্কুলগুলিতে শিক্ষকদের বদলি যাতে স্বচ্ছভাবে হয় সেই কারণে তৈরি করা হয়েছিল উৎসশ্রী পোর্টাল। কোনও শিক্ষক যদি নিজের জেলার স্কুল বা বাড়ির কাছের স্কুলে আবেদন করতে চান সেক্ষেত্রে তাঁরা এই পোর্টালটির মাধ্যমে আবেদন জানাতে পারতেন। ৩০ জুন পর্যন্ত উৎসশ্রী পোর্টাল বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। কিন্তু, এবার সেই মেয়াদ বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর করার সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষা দফতর। উল্লেখ্য, উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য তৎপর মমতার সরকার। এই পরিস্থিতিতে গত বছর ২৯ ডিসেম্বর রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় যেখানে বলা হয়, ৩০ জুন পর্যন্ত উৎশ্রী পোর্টাল বন্ধ থাকবে। কিন্তু, শুক্রবার অর্থাৎ ৩০ জুন রাজ্য শিক্ষা দফতরের তরফে নতুন করে একটি নির্দেশিকা দেওয়া হয়। যেখানে বলা হয়, ‘School Service Commission স্কুল শিক্ষা দফতরকে উৎসশ্রী পোর্টাল মারফত শিক্ষক বদলি বন্ধ রাখার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৩ বাড়ানোর অনুরোধ করেছিল। আর সেই আবেদন মেনে নেওয়া হয়েছে।’ অর্থাৎ চলতি বছর উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলি বন্ধ থাকবে।

আরও পড়ুন গ্রাম পঞ্চায়েতে লাগু করতেই হবে ডিজিটাল লেনদেন, নির্দেশ কেন্দ্রের

সূত্রের খবর, রাজ্য সরকার আপাতত শিক্ষক শিক্ষিকাদের বদলি অপেক্ষা নতুন নিয়োগের বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে। আর সেই কারণে সমস্ত জেলায় কত শূন্যপদ রয়েছে তা নির্দিষ্ট করে জানা প্রয়োজন। যদি এই সময়ের মধ্যে পোর্টালটি চালু থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট তথ্য সামনে আনা সম্ভব নয়। তাই আপাতত এই বছর উৎসশ্রী পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কিছু শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে যে, বিশেষ বিশেষ জরুরি ক্ষেত্রে যাতে বদলির আবেদন গ্রাহ্য করা হয় সেই দিকটি সরকারের বিবেচনা করে দেখা উচিত। এই মর্মে ডেপুটেশন দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে কিছু সংগঠন সূত্রের খবর এমনটাই।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00