Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খড়দহতে তোলাবাজদের দৌরাত্ম্য চরমে ,অতিষ্ঠ স্থানীয় ব্যবসায়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,খড়দহ: তোলা চেয়ে না দেওয়ায় ব্যবসায়ীকে মারধোর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তোলাবাজের বিরুদ্ধে। ঘটনার পরেই আতঙ্কে রয়েছেন খড়দহ কল্যাণ নগরের বাসিন্দা ব্যবসায়ী। অভিযোগ পেয়ে ২ দুষ্কৃতীকে গ্ৰেফতার করেছে রহড়া থানার (Rahara P.S.) পুলিশ। যার বিরুদ্ধে অভিযোগ সেই  ডাম্পার খড়দহ আইএনটিটিইউসির(INTTUC) সভপতি গোপাল সাহার ঘনিষ্ঠ বলে অভিযোগ। 

ব্যবসায়ীকে মারধর করে জামা ছিড়ে দেওয়া ও গুলি করে প্রাণনাশের হুমকির ঘটনায় সরব হয়েছেন খড়দহ পৌরসভার(Kardaha Municipality) উপপৌরপ্রধান সায়ন মজুমদার।  তাঁর অভিযোগ, আইএনটিটিইউসি সভাপতি গোপাল সাহা লোকজন দিয়ে এলাকায় তোলাবাজি করছেন। এলাকার ব্যবসায়ীরা যথেষ্ট আতঙ্কিত। এই ঘটনায় খড়দহ আইএনটিটিইউসি সভাপতি গোপাল সাহা এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। ব্যবসায়ীকে মারধরের ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।

বিজেপি(BJP) নেতা কিশোর কর বলেন,ব্যবসায়ীকে তোলা না দেওয়ায় মারধোর করেছে তৃণমূল নেতা গোপাল সাহার অনুগামীরা। আর তৃণমূল নেতা গোপাল সাহার নামে অভিযোগ করছে তৃণমূলের খড়দহ পৌরসভার উপ পৌরপ্রধান। এর থেকেই প্রমাণ হচ্ছে খড়দহতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ চলছে।এই ঘটনায় পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়। তার জন্যই শাসকদলের নেতাদের একাংশর এই বাড়বাড়ন্ত বেড়েই চলেছে। সানি ও শাসক দলের নেতারা দাবি করেছেন দুষ্কৃতীদের জন্য কোন রাজনৈতিক দলের ছাত্র ছায়া নেই। আইন আইনের পথে চলবে। পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00