Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চরের জমি থেকে ফসল লুট বাংলাদেশের  দুষ্কৃতীদের, মাথায় হাত এপার বাংলার চাষিদের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অশান্ত বাংলাদেশ। সেখানে প্রতিনিয়ত হিন্দুদের ওপর চলছে অত্যাচার । এই আবহে অভিযোগ উঠছে ভারতীয় চরের জমি থেকে ফসল লুট করে পালাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা । আর তাতে রাতের ঘুম উড়েছে এপার বাংলার চাষিদের। জানা গিয়েছে,  মূলত দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, তপন, হিলি, বালুরঘাট, কুমারগঞ্জ, কুশমণ্ডি ব্লকে এমন জমি লুটের ঘটনা ঘটছে।

এই প্রসঙ্গে চাষিদের একাংশ দাবি তুলেছে, ‘ চরের মাঠে এখনও রয়েছে আমন ধান। আর সেই ধানই হচ্ছে লুট । আমরা চাই বিএসএফ ও প্রশাসন বিষয়টি কঠোর হাতে মোকাবিলা করুক। ‘ বলা বাহুল্য, দক্ষিণ দিনাজপুর জেলায় ২৫২ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। আর সেখানকার জমি নিয়ে বাড়ছে চিন্তা।

উল্লেখ্য, কিছুদিন আগে হরিহরপুরে তেলিয়াপাড়াতে ইট-পাথর ছুড়ে বেশ কিছু বাড়িঘর ভাঙচুর চালান  বাংলাদেশের দুষ্কৃতীরা। সেইসঙ্গে কুমারগঞ্জের সমজিয়াতে জমির ফসলও তারা আগুনের পুড়িয়ে দেয়। আর এই আবহে সামনে এল কাঁটা তারের ঘেরা এপার বাংলার জমি চুরির ঘটনা। চাষিদের একাংশ জানিয়েছেন, ‘এ বছর আমন ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু দুষ্কৃতীদের দৌরাত্ম্যে চরের জমি থেকে এক ছটাক ধানও ঘরে তুলতে পারেননি বহু চাষি। ‘  জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, ‘কাঁটাতারের বেড়ার ওপারে রাতের অন্ধকারে চরের জমি থেকে বাংলাদেশের দুষ্কৃতীরা ফসল কেটে নিয়ে যাচ্ছে। তা নিয়ে আমরা উচ্চ কর্মকর্তাদের জানিয়েছি।‘  এখান থেকেই স্পষ্ট যে  বাংলাদেশীদের ফসল লুটের ঘটনার জেরে আতঙ্কিত সীমান্তের বাসিন্দারা।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

এই ফুলগুলি দিয়ে পুজো করলে প্রসন্ন হন গণপতি

0:00