Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাতের কলকাতা জুড়ে মদ্যপ চালকদের তাণ্ডব, পাকড়াও প্রায় ১৭৫!

এখনই যদি অবস্থা এরকম হয়, তবে উৎসবের মরশুমে সংখ্যাটা কত হবে, তা ভেবে চমকে উঠছে পুলিশ প্রশাসন। আনানো হচ্ছে আরও বেশকিছু ব্রেথ অ্যানালিজার

Share:

নিজস্ব প্রতিবেদক: রাত যত বাড়ছে ততই বাড়ছে মদ্যপ চালকদের তাণ্ডব। বিভিন্ন সূত্র মারফৎ এমনই খবর এসে পৌঁছেছিল পুলিশের (Police) কাছে। আর তার অভিযানে নামতেই ধরা পড়ল প্রায় ২০০-র কাছাকাছি মদ্যপ চালক। সংখ্যা দেখে তাজ্জব পুলিশই। প্রসঙ্গত, সম্প্রতি, রাতে মদ্যপ অবস্থায় এক চালক ও তাঁর সঙ্গিনী ধরা পড়েন যাদবপুর পুলিশের হাতে। তাঁদের থানায় নিয়ে আসতেই ধৃতরা শুরু করেছিল গালিগালাজ, ধ্বস্তাধস্তি। থানা জুড়ে দেখিয়েছিলেন দাপট। যদি এই অবস্থা হয় মদ্যপ চালকের তবে শহর জুড়ে এমন মত্ত চালকের সংখ্যা কত? অভিযানে নেমে চোখ কপালে উঠেছে পুলিশের।

সূত্রের খবর, এরকম বিপুল সংখ্যক মদ্যপ (Drunk) চালক এর আগে ধরা পড়েছিল প্রায় পাঁচ বছর আগে। গত সপ্তাহের শুক্রবার রাত দশটা থেকে শনিবার ভোর পাঁচটা পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছেন প্রায় ১৭২ জন মদ্যপ চালক। এখন উৎসবের মরশুম নয় তবু কেন এই অবস্থা, তা ভেবেই অবাক পুলিশ মহল। এখনই যদি অবস্থা এরকম হয়, তবে উৎসবের মরশুমে সংখ্যাটা কত হবে, তা ভেবে চমকে উঠছে পুলিশ প্রশাসন।

এছাড়াও বেআইনিভাবে গাড়ি চালানোর তালিকায় আছে, সিট বেল্ট না বাঁধা, হেলমেট ছাড়া বাইক চালানো, মাত্রাতিরিক্ত জোরে গাড়ি চালানো, মোড়ের সামনে বিপজ্জনকভাবে বাঁকা, একই বাইকে তিনজন সওয়ার সহ একাধিক কারণ। মদ্যপ চালক সহ এমন বেআইনি চালকদের (Driver) দৃশ্য ধরাও পড়েছে সিসিটিভিতে। জানা গিয়েছে, এমন চালকদের সংখ্যা প্রায় ২০০। শনিবার রাতে এভাবে বেপরোয়া গাড়ি ছুটেছে প্রায় ১১০ টি। যাদবপুর ও সংলগ্ন বেশ কিছু এলাকা থেকে ধরা পড়েছেন প্রায় ২৫ জন। মদ্যপ অবস্থায় থাকা প্রায় ২০ জন চালককে ধরেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, এমন অভিযান এখন নিয়মিত চালানো হবে। আনানো হচ্ছে আরও বেশকিছু ব্রেথ অ্যানালিজার। যাতে অতিমারি পরিস্থিতে সুরক্ষিতভাবে পরীক্ষা চালানো যায় ও কম সময়ে আরও বেশি পরীক্ষা করা যায়।

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

0:00