Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদার পার্কিং জোন চত্বর থেকে মিলল কাটা মুন্ডু , তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: মালদা পোস্ট অফিস মোড়ের পার্কিং জোনের চত্বর থেকে কাটা মুন্ডু উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ছেলে না মেয়ে সেটা এখনো বোঝা যায় নি ।পার্কিং জোনের ঘটনাস্থলে তদন্ত যায় পুলিশ। এদিকে মালদা(Malda) শহরের ফোয়াড়া মোড়  সংলগ্ন পুরাতন হাসপাতাল গ্রাউন্ডের ভেতর পৌরসভার পার্কিং থেকে কাটা মুন্ড  উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। বলি না খুন তা নিয়ে শুরু হয়েছে জোড় বিতর্ক। মঙ্গলবার দুপুরে ওই পরিত্যক্ত জায়গাতে কিছু মানুষ শৌচকিয়া করতে গিয়েই ব্যাগের মধ্যে কাটা মুন্ডুটি দেখতে পান। আর তারপরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে তদন্তে আসে ইংরেজবাজার থানার(Englishbazar P.S.) পুলিশ।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মুণ্ডুটি মধ্যবয়স্ক ব্যক্তির। তবে কোনরকম পরিচয় বা শনাক্ত করণ হয় নি। কিভাবে এই কাটা মুন্ডুটি ওই এলাকায় এলো ,সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। আপাতত উদ্ধার হওয়া কাটা মুন্ডুটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।  স্থানীয় মানুষজন দাবি করেন কোন তন্ত্র মন্ত্রে সিদ্ধি লাভের জন্য নরবলি দেওয়ার ঘটনা ঘটেছে।

এরপর কাটা মুন্ডু টিকে ব্যাগে ভর্তি করে ওই নির্জন স্থানে রেখে দিয়ে চলে গিয়েছে কেউ। তবে বাকি দেহটি কোথায় তা জানতে জোর কদমে তদন্ত শুরু করেছে মালদা পুলিশ।পুলিশ এই কাটা মুন্ডু যারা প্রথম দেখেছেন সেই প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে। ঠিক কতদিন আগে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00