Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিষ্ণুপুরে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির ঘটনার কিনারা হল, ধৃত ৬

Share:

নিজস্ব প্রতিনিধি, বিষ্ণুপুর: বিষ্ণুপুরের তপনা মোড়ে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মাথায় বন্ধুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতির কিনারা করলো পুলিশ,গ্রেফতার ৬। অটোর সূত্র ধরে ডাকাতির কিনারা করলো পুলিশ। ডাকাতিতে ব্যবহার করা অটোর সূত্র ধরেই অতি দ্রুত অপরাধের কিনারা করে বিষ্ণুপুর থানার(Bisnupur P.S.) পুলিশ।উদ্ধার হয় ডাকাতির সামগ্রী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পয়লা ডিসেম্বর বুধবার গভীর রাতে বাড়ির একতলা বাড়ির দরজার ক্রপসোবেল গেটের তালা ভেঙে বাড়ির মধ্যে ঢোকে ডাকাত দল। বাড়ির মধ্যে দরজা ভাঙার শব্দ শুনে ঘরের বাইরে আসতেই সুমন মন্ডলের মাথায় বন্দুক ঠেকিয়ে দেয় দুষ্কৃতীরা।

সুমন বাবু পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বাড়ির অন্যান্য সদস্যদের ভয় দেখিয়ে বন্দি করে ডাকাতরা। বাড়িতে থাকা সোনা নগদ সহ প্রায় কয়েক লক্ষ টাকার ডাকাতি করে । এরপর চম্পট দেয় ডাকাত দল। ডাকাত দলের প্রত্যেকের মুখ বাধা ছিলো রুমাল দিয়ে।বাড়ির সমস্ত লাইট বন্ধ করে দেয়। পরে পুলিশ তদন্ত নেমে একে একে গ্রেফতার করে ডাকাত দলকে।

পুলিশের এই কাজে খুশি ওই পরিবার। ওই দুষ্কৃতীদের মঙ্গলবার যে বাড়িতে তারা অপরাধ সংগঠিত করেছিল সেই ঘটনাস্থলে নিয়ে আসে পুলিশ। বাড়ির সদস্যরা তাদের চিহ্নিত করে।বাকি তিনজন দুষ্কৃতিকে পরবর্তীকালে ওই বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অতি দ্রুত এই অপরাধের কিনারা করায় বিষ্ণুপুর থানার পুলিশ অফিসারদের প্রশংসা করেন সকলে।

 

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00