Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইনশৃঙ্খলার অবনতি, সরানো হল ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে

ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হয়েছেন অলোক রাজোরিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনাই সত্যি হল। ব্যারাকপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে শনিবার রাতে সরিয়ে দেওয়া হল পুলিশ কমিশনার (Barrackpur Police Commissioner) অজয় ঠাকুরকে (Ajay kumar Thakur)। তাঁকে অসামরিক প্রতিরক্ষার (Civil Defence) ডিআইজি পদে পাঠানো হয়েছে। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে অলোক রাজোরিয়াকে (Alok Rajoria)। তিনি বর্ধমান রেঞ্জের ডিআইজি (DIG, Burdwan Range) ছিলেন। তাঁর জায়গায় যাচ্ছেল সিভিল ডিফেন্সের ডিআইজি শ্যাম সিংহ (Shyam Singh)। যদিও রাজ্য পুলিশের শীর্ষ মহল থেকে দাবি করা হয়েছে, এদিনের বদলের পিছনে অন্য কোনও কারণ নেই। এটি রুটিন বদলি।

ব্যারাকপুর শিল্পাঞ্চলে গত কয়েক মাস ধরেই আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ঘটছিল। গোষ্ঠী সংঘর্ষ বাড়ার পাশাপাশি অপরাধমূলক কাজকর্মও বাড়ছিল। সম্প্রতি কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের খুনে অভিযুক্ত বাপি পণ্ডিত। জামিনের খবর জানাজানি হতেই ব্যাপক শোরগোল পরে গিয়েছিল। পুলিশের ভূমিকাকে কাঠগড়ায় তুলেছিলেন তৃণমূল কংগ্রেস নেতারা। এমনকী নিহতের স্ত্রীও বাপি পণ্ডিতের জামিনের জন্য পুলিশের দিকে আঙুল তুলেছিলেন।

তাছাড়া কয়েকদিন আগেই টিটাগড়ে (Titagarh) এক তরুণীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ ওঠে। ওই অভিযোগ ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। পুলিশের ভূমিকার বিরুদ্ধে সরব হন বিজেপি (Bjp), সিপিএম (Cpim) সহ বিরোধী দলের নেতারা। গণধর্ষণের (Gang Rape) অভিযোগকে হাতিয়ার করে রাজ্য সরকারকে বিঁধেছেন তাঁরা। এদিন ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে বদল করে সাধারণ মানুষের ক্ষোভ প্রশমনের চেষ্টা করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।  

none

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

0:00