Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ের মরশুমেও এগিয়ে বাংলা, ৫০ হাজার কোটি টাকার ব্যবসা রাজ্যে, বাড়ছে কর্মসংস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে কনকনে শীতের পাশাপাশি আরও এক ঝড়ের দাপট অব্যাহত রাজ্যজুড়ে। তবে এই ঝড় দুর্যোগের নয়, বরং আনন্দের। এ যে শুভ বিবাহ সুসম্পন্ন হওয়ারও মরশুম(Weeding Season)। তবে আদ্যিকালের মতো পান, সুপারি, হলুদ বাটির বিয়ে এখন নেই। যুগ বদলের হাওয়ায় বাঙালি বিয়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে, প্রি-ওয়েডিং ফটোশুট, সিনেমাটিক ভিডিওগ্রাফি, অত্যাধুনিক ডেকোরেশন এবং কনের জন্য ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, মেহেন্দি আর্টিস্ট, ডিজাইনার কলকা আর্টিস্ট ইত্যাদি বিষয়গুলিও অন্তর্ভুক্ত হয়েছে। তবে আর্থিক দিক থেকে বিবেচনা করলে বিয়ের মরশুম কিন্তু রোজগারেরও মরশুম। গোটা দেশেই সাত পাকে বাঁধা পড়ার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বাণিজ্যের বহর যথেষ্ট।

আরও পড়ুনঃ রাজ্যজুড়ে কনকনে শীত, ১৮-র নিচে কলকাতার পারদ, আগামী কয়েকদিন কেমন থাকবে পরিস্থিতি?

ভারতের জিডিপির(GDP) হিসেব কষলে দেখা যায় তার একটা অংশের অবদান আসে বিয়ে থেকেই। সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই(West Bengal) প্রতি বছর বিবাহ অনুষ্ঠান থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকার ব্যবসা হচ্ছে। এমনকি একটি বিয়েতে ৫০ লক্ষ টাকা বা তারও বেশি খরচের প্রবণতাও বাড়ছে মানুষের মধ্যে। আর এই বিবাহ পর্বকে কেন্দ্র করেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, বাংলার শহরাঞ্চলের এক-একটি বিয়েতে খরচ হয় গড়ে ১৫ থেকে ২০ লক্ষ টাকা। গ্রামীণ এলাকায় তা ৫ থেকে ৭ লক্ষ টাকা। মফস্বল এলাকায় মোটামুটি ১৫ লক্ষ টাকার মধ্যে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমীক্ষায় দেখা যাচ্ছে, এই বিপুল পরিমাণ বাজেটের সিংহভাগই খরচ হয় ক্যাটারিং বা ইভেন্ট ম্যানেজমেন্ট খাতে। প্রায় ৩০ শতাংশের বেশি ব্যয় হচ্ছে সেখানে। এরপরই গয়না। সেখানে খরচ ১৫ থেকে ২৫ শতাংশ। মজার বিষয়, ফটোগ্রাফি ও অন্যান্য বিনোদন বিয়ের মোট বাজেটের প্রায় ১০ শতাংশ দখল করে রেখেছে। এছাড়া এখন বনেদি ও রাজবাড়িগুলিতে বসছে ডেস্টিনেশন ওয়েডিংয়ের আসর। ব্যাপক জনপ্রিয় হয়েছে বলিউড ঘরানার স্টাইলে বিয়ে। এমনকি পরিবেশবান্ধব থিমে বর-কনের আসর সাজছে কোথাও কোথাও। স্থান, ফটোগ্রাফি থেকে শুরু করে অন্যান্য খাতে অনলাইন বুকিং ও কেনাকাটার চাহিদা বেড়েছে ৩৫ শতাংশ হারে।

আরও পড়ুনঃ উরুগুয়ের সঙ্গেও ম্যাচ ড্র, তালিকায় পাঁচ নম্বরে নেমে ক্রমশ চাপে টিম ব্রাজিল

শুধু তাই নয়, বিয়ের মরশুমে বিভিন্ন প্রতিভাকে ভর করে স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছে বাংলার নয়া প্রজন্ম। ডিজাইনার শোলার মুকুট, কলকা করা পানপাতা, কাস্টোমাইজ গাছকৌটো এসব বানিয়েও রোজগারের দিশা খুঁজে পাচ্ছেন অনেকে। ফলে বিয়ের অনুষ্ঠান বর্তমানে শুধু চার হাত এক হওয়ার উৎসবে থেমে নেই, এর ব্যবসায়িক গুরুত্ব দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

0:00