Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা মেসিদের, একটু হলেই….

মাথার ওপর চলে আসে বিদ্যুতের তার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক মারাত্মক বিপদের হাত থেকে রক্ষা পেলেন মেসি এবং তাঁর সতীর্থরা। 

জয়রাইডের সময় একটি বিদ্যুতের তার তাদের মাথার ওপর চলে আসে।  জয়রাইড দেখার জন্য় রাস্তার দুই ধারে যাঁরা দাঁড়িয়েছিলেন, তারা আচমকাই চিৎকার করে ওঠেন। দ্রুত বাসের ভিতরে চলে যাওয়ার পরামর্শ দেন।  মেসির সঙ্গে যে কয়জন হুডখোলা বাসের ছাদে ছিলেন, তারা দ্রুত বাসের ভিতরে চলে যান। সেই পরামর্শ কানে না  গেলে মঙ্গলবার এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকত আর্জেন্তিনা। জানা গিয়েছে, হুডখোলা বাসে মেসির সঙ্গে ছিলেন চারজন।  

মঙ্গলবার সকালে আর্জেন্তিনা ফেরেন মেসিরা। মেসিদের দেখতে বুয়েন্স এয়ার্স বিমানবন্দরে রাত থেকে লোক জড়ো হতে শুরু করে। বিমান রানওয়ের মাটি স্পর্শ করলেই মেসি-ভক্তরা হর্ষোল্লাসে ফেটে পড়েন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে তাদের স্বাগত জানানো হয়। মেসিরা থাকবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ কমপ্লেক্স। সেখানে তাদের নিয়ে যেতে বিমানবন্দরের বাইরে ছিল হুডখোলা বাস। বাসের মাথায় ছিলেন মেসি এবং তাঁর সতীর্থ কয়েকজন খেলোয়াড়। বিমানবন্দর থেকে বাস তাদের নিয়ে স্পোর্টস কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন অগনিত সমর্থক। বাস ধীর গতিতে এগোতে থাকেন। জানা গিয়েছে, বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটার যেতেই আচমকাই একটি বিদ্যুতের তাঁর চলে আসে। তারের সংস্পর্শে এলে মঙ্গলবারের আনন্দ যে মুহূর্তের মধ্যে বিষাদে বদলে যেত তা বলাই বাহুল্য। 

এবারের বিশ্বকাপ ফাইনাল সকলের মন জয় করে নিয়েছে। 

আরও পড়ুন অবসর নিচ্ছেন না মেসি

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00