Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টেনিসকে সেরেনার আলবিদা জানানোর কাউন্টডাউন শুরু

সোমবার থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ব়্যাকেট হাতে প্রথম খেলতে নামেন ১৯৮২ সালে। প্রথম গ্ল্যান্ড স্ল্যাম ১৯৯৯ সালে। সেটা ছিল ইউএস ওপেন। আর দীর্ঘ টেনিস জীবনের ইতি টানতে চলেছেন সেই ইউএস ওপেন থেকে। আজ সোমবার থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন। ভারতী সময় সন্ধ্যা সাতটায় শুরু ম্যাচ। সেরেনার প্রতিপক্ষ টেনিস তালিকায় ৮০ তম স্থানে থাকা খেলোয়াড় মন্টেনেগরোর ডাঙ্কা কোভিনিক। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে সেরেনার প্রতিপক্ষ ছিলেন এই ডাঙ্কা। প্রথম ম্যাচেই নকআউট। তাই, আজকের এই ম্যাচকে কেন্দ্র করে নানা প্রশ্ন ঘুরতে শুরু করেছে।

সেই সব প্রশ্নের মধ্যে সব থেকে যে প্রশ্ন মরা হাতির সমান, তা হল অস্ট্রেলিয়ান ওপেনের পুনরাবৃত্তি কী ইউএস ওপেনে দেখা যাবে?  অস্ট্রেলিয়ান ওপেনে এই ডাঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় সেরেনাকে। আর যেহেতু তিনি আগেই জানিয়ে দেন, এবার ইউএস ওপেন তাঁর টেনিস জীবনের শেষ খেলা হতে চলেছে। তাই প্রতিপক্ষ এক হওয়ায় প্রশ্ন উঠছে, সেরেনাকে কী ফাইনাল পর্যন্ত দেখতে পাওয়া যাবে? না কি প্রথম ম্যাচেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবেন।

কিছুদিন আগে দেওয়া একটি সাক্ষাৎকারে সেরেনা বলেন, জয় পরাজয় সব ম্যাচেই রয়েছে। ইউএস ওপেন তাঁর খেলাধুলোর জীবনের শেষ ম্যাচ। তাই, তিনি অবশ্যই চাইবেন সুন্দরভাবে বিদায় জানাতে। মানসিকভাবে প্রস্তুতিও নিয়েছেন। এখন দেখার, প্রথম ম্যাচেই সেরেনা ছিটকে যান কি না? না কি এবারের ইউএস ওপেন উঠবে তাঁর হাতে।

ইতোমধ্যে এবারের ইউএস ওপেনের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আর টিকিট বিক্রির মূল আকর্ষণ সেরেনা

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00