Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Wedding night : ফুলশয্যার খাট “ফুল” দিয়েই কেন সাজানো হয়?

Share:

নিজস্ব প্রতিনিধি : নব দম্পতির জীবনে “ফুলশয্যা” একটি নতুন অধ্যায়ের সূচনা করে। প্রচলিত রীতি অনুযায়ী বৌভাতের রাতে এই ফুলশয্যা হয়ে থাকে। এটিই হল বিয়ের পরে স্বামীর সঙ্গে স্ত্রীর প্রথম রাত, যে রাতে অনেক আশা, উদ্দীপনা, প্রেম, ভালোবাসা মিশ্রিত থাকে।  কিন্তু সেই রাতে ফুলের কী ভূমিকা রয়েছে? কেনই বা ফুল দিয়ে নবদম্পতির খাট সাজানো হয় ?

প্রচলিত রীতি অনুসারে, হিন্দু ধর্মে বিবাহ বন্ধনকে অত্যন্ত পবিত্র একটি বন্ধন বলে মনে করা হয়, যা পুরুষ ও নারীর জীবনে একটি বিশেষ অঙ্গ । তাই বর-কনের প্রথম রাতে তাদের ঘর ফুল দিয়ে সাজানো হয়ে থাকে, যা এক চিরাচরিত চেনা ছবি। এ ছাড়া এই বিশেষ দিনে ঘরে সুগন্ধের জন্য অনেক ধরনের পারফিউমও ব্যবহার করা হয়। তাছাড়া দম্পতির খাটেও ফুল বিছিয়ে রাখা হয়।

হিন্দু ধর্মাবলম্বীদের মতে, বিয়ের পর ফুলশয্যার খাট ও ঘর সাজানোর অনেক কারণ আছে। এটা বিশ্বাস করা হয় যে বর-কনের ঘর ফুল দিয়ে সাজিয়ে রাখলে তাঁদের নতুন দাম্পত্য জীবন সবসময় ফুলের গন্ধে সুবাসিত থাকবে। মনে করা হয়, নতুন জীবনের সূচনা হল ফুলের মতো সুন্দর। তাই প্রথম রাতেই ঘরের পরিবেশকে রোমান্টিক করতে ফুলের গুরুত্ব সর্বাগ্রে। তাই খাটের পাশাপাশি ঘরেও ফুল রাখেন বেশিরভাগ মানুষ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এমনভাবে ঘর ফুল দিয়ে সাজানো হলে দম্পতির জীবনে মাধুর্য বাড়ে।

এছাড়া, এর নেপথ্যে কিছু বৈজ্ঞানিক কারণও রয়েছে। বিজ্ঞানের মতে ফুলের ও বিভিন্ন মিষ্টি পারফিউমের সুগন্ধ কামশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে সেই বিশেষ রাতে নব দম্পতির সহবাস তাদের বোঝাপড়া আরও মজবুত করতে সাহায্য করে। ফলে সম্পর্কও সুন্দর হয়ে ওঠে।

উল্লেখ্য, ফুল দিয়ে ফুলশয্যার খাট ও ঘর সাজানোর সময় গোলাপ, রজনীগন্ধা ও জুঁই ফুলের ব্যবহার অতি জনপ্রিয়। এ ছাড়া ল্যাভেন্ডারের সুগন্ধি ও এর ফুলের পারফিউম বা গোলাপ জলের ব্যবহার করা যেতে পারে। তা ছাড়া সুগন্ধের জন্য ঘরে কর্পূর বা ধুনোর ব্যবহার করা যেতে পারে।

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

0:00