Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পায়ের উপর পা তুলে বসার অভ্যেস ? শনির কুদৃষ্টিতে জীবন হবে ছারখার

Share:

নিজস্ব প্রতিনিধি : জোত্যিষশাস্ত্র মতে পায়ের উপর পা তুলে বসা মোটেও শুভ লক্ষণ নয়। এতে অশুভ কিছু হতে পারে বলে সতর্ক করে জোত্যিষ। এই শাস্ত্র অনুযায়ী মানবদেহের প্রত্যেকটা অঙ্গ কোন না কোন গ্রহের সঙ্গে সম্পর্কিত। একটা ভাল অভ্যেস যেমন শুভ ফল দান করে তেমনই খারাপ অভ্যেসগুলো জীবনে অশুভ ইঙ্গিত বয়ে নিয়ে আসে। তখন গ্রহের অশুভ নজরে জীবন হয়ে ওঠে দুর্বিষহ।

পায়ের উপর পা তুলে না বসলে অনেকে কাজে মন বসাতে পারেন না। অনেকে বাড়িতে বসার বেডরুমেও পায়ের উপর পা তুলে বসে। কিন্তু আপনি কী জানেন, এই অভ্যেস কতটা খারাপ ? জোত্যিষশাস্ত্র মতে পায়ের উপর পা তুলে বসলে শনির অশুভ দৃষ্টি পড়ে।

জ্যোতিষশাস্ত্র উল্লেখ আছে যে মানব শরীরের পা হল শনি গ্রহে সঙ্গে সম্পর্কযুক্ত। যদি আপনার পায়ের কোনও সমস্যা থাকে বা পায়ে ব্যাথা অথবা পায়ে অন্য কোনও অসুখ তবে এর অর্থ জন্মছকে আপনার শনি দুর্বল।

শনির রোষ : জ্যোতিষবিদদের মতে পায়ের উপর পা তুলে বসলে শনি কোষ্ঠীতে বক্রী হয় এবং শনির দুর্বল দশা নানা অশুভ যোগ তৈরি করে। ফলে জীবনে বহু সমস্যা বয়ে নিয়ে আসে।

কেরিয়ারের ক্ষতি :বিশ্বাস করা হয় যে পায়ের উপর পা তুলে বসলে কেরিয়ারে তার নেতিবাচক প্রভাব পড়ে। ফলে কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা বাড়ে। নানান ধরনের ভোগান্তির শিকার হতে হয়।

মা লক্ষ্মীর ক্রোধ : মনে করা হয় যে পায়ের উপর পা তুলে বসলে সংসারে দারিদ্র্য দেখা দেয়। মা লক্ষ্মী রুষ্ট হয়ে ছেড়ে চলে যান। এর প্রভাবে অর্থকষ্টে ভুগতে হয়। সংসারে দারিদ্রতা আসে।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর। এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

0:00