Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়িতে অতিথি অপেক্ষায়, রান্নায় পড়েছে অতিরিক্ত নুন, কী করবেন….

গোটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে বেশী লবণাক্ত রান্নায় দিয়ে দিলেও অতিরিক্ত নুন শুষে নেবে পেয়াজ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশেষ মানুষটির জন্যে যত্ন করে রান্না করেছেন, বাড়িতে অতিথি আসন্ন, কিন্তু এই মুহূর্তেই আপনার রান্নায় ভুল করে পড়ে গেল নুন। এতটাই বেশি হয়ে গেলো যে, রান্নায় স্বাদ একেবারেই বদলে গেল। তাই আজ জানাবো রান্নায় নুনের পরিমাণ বেশি হলে, রান্না সহজে কীভাবে খেতে পারবেন। 

দুধ

শুকনো তরকারির লবণাক্ত স্বাদ কমাতে ঘন দুধ খুবই কার্যকরী। আগে থেকে জাল দেওয়া দুধ যদি সেই তরকারিতে দিয়ে কিছুক্ষন রান্না করে নেন, তাহলে লবণাক্ত ভাব কমে যাবে। 

দই

রান্নায় নুনের পরিমাণ বেশী হয়ে গেলে দইও খুব কার্যকরী। এক্ষেত্র তরকারি এবং আপনার পছন্দের উপর নির্ভর করে। সেই হিসেবে দইটি টক না মিষ্টি সেটি নির্বাচন করতে পারবেন। 

আলু 

রান্নায় বেশি ঝোল হয়ে গেলে, সেই রান্নায় এক টুকরো আলুর খোসা ফেলে দিয়ে ২০ মিনিট ফোটালে সে তরকারি থেকে অতিরিক্ত লবণাক্ত স্বাদ কেটে যাবে। 

ভিনেগার ও চিনি  

এক টেবিল চামচ ভিনিগারের সঙ্গে দুই চা চামচ চিনি মিশিয়ে লবণাক্ত তরকারিতে দিয়ে দিলে লবণ কেটে যাবে। 

আটা

রান্নায় অত্যাধিক বেশি নুন পড়ে গেলে আধ কাপ আটার সঙ্গে দুই ফোটা তেল মিশিয়ে, আটা মেখে ছোট ছোট বল তৈরি করে লবণাক্ত রান্নায় দিয়ে দিলে সমস্যা অনায়াসে মিটে যাবে। 

পেঁয়াজ   

গোটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে বেশী লবণাক্ত রান্নায় দিয়ে দিলেও অতিরিক্ত নুন শুষে নেবে পেয়াজ। আপনি ভাজা পেঁয়াজও দিতে পারেন। 

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00