Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জানেন কী, দুধ আমাদের শরীরের জন্যে কতটা উপকারী, তবে ঠাণ্ডা না গরম কোনটা বেশি কার্যকর?

Share:

নিজস্ব প্রতিনিধি: দুধ খেতে তো অনেকেই ভালোবাসেন। আবার অনেকেই দুধ দেখলে নাকে মুখে হাত দেন। কারণ, দুধ দেখলেই কেমন একটা গন্ধ আসে তাইনা। কিন্তু জানেন কী, এই দুধ আমাদের শরীরের জন্যে কতটা পুষ্টিকর। তবে হ্যাঁ, দুধ একেবারেই টেষ্টি নয়। কিন্তু দুধ খাবার পুষ্টি গুণে একেবারে ভরপুর। তাই না ভাল লাগলেও প্রতিদিনের খাদ্যতালিকায় দুধ রাখুন সবাই। কারণ দুধের মধ্যে রয়েছে ভালো পরিমাণে ক্যালশিয়াম, প্রোটিন, পটাশিয়াম, ফসফরাস। এছাড়াও গবেষণায় দেখা গিয়েছে, এই পানীয়, অ্যাসিডিটি এবং ওজন কমাতেও কার্যকরী। কিন্তু অনেকেরই প্রশ্ন, দুধ গরম খেলে বেশি উপকারী না ঠান্ডা খেলে? এর উত্তরে বিশেষজ্ঞরা বলেন, ঠান্ডা দুধ খেলেই বেশিরভাগ মানুষের পেট ভালো থাকে। পাশাপাশি ওজন বাড়া, অ্যাসিডিটি, খিদে পাওয়ার সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

চটজলদি জেনে নিন ঠান্ডা দুধ খেলে কী কী উপকারিতা পাওয়া যায়-

ওজন কমানো: স্বাভাবিকভাবেই ওজন বেশি থাকলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিভারে ফ্যাট জমার সমস্যা দেখা যায়। তাই ওজন কমানোর জন্যে দারুণ কার্যকরী দুধ। বিশেষ করে ঠান্ডা দুধ খেলে অনেকটা সময় পেট ভর্তি থাকে। তাই বেশি খিদে পায় না। এই কারণে মানুষের ওজন কমে যাওয়ারও একটি সম্ভাবনা থাকে।

পেটের স্বাস্থ্য ভালো রাখে : অনেকেই নানারকম পেটের সমস্যায় ভোগেন। কারও গ্যাস, আবার কারও অ্যাসিডিটির সমস্যা লেগেই রয়েছে। গবেষণা বলছে, এক্ষেত্রে ঠান্ডা দুধ খান, সহজেই সমস্যা দূর হবে। কারণ ঠান্ডা দুধ পেট ঠান্ডা রাখতে সাহায্য করে, যার কারণে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা থাকে না। এছাড়া দুধে রয়েছে ভালো পরিমাণে তরল উপাদান। তাই দুধ খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকেনা। তবে দুধের মধ্যে থাকা ল্যাকটোজ, অনেকেই সহ্য করতে পারে না। তাই তাঁদের ক্ষেত্রে দুধ খেলে পেটের সমস্যা বেড়ে যায়। এমন সমস্যা থাকলে ঠান্ডা বা গরম কোনও দুধই খাবেন না।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00