Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্লেন অটোমোডে দিয়ে ককপিটে দুই পাইলটের কামড়াকামড়ি

দুই পাইলট সাসপেন্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্লেন তখন মাটি থেকে কয়েক হাজার ফুট উচ্চতায়। চলছে অটোমোডে। সামান্য বিষয় নিয়ে কথাকাটাকাটি। তারপর দুই পাইলট হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি একসময়ে চরমে উঠলে বিমানসেবিকাদের হস্তক্ষেপ করতে হয়। দুই পাইলটকে সাসপেন্ড করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের।

দুই পাইলট এয়ার ফ্রান্স বিমানের। বিমান যাচ্ছিল ভিয়েনা থেকে প্যারিস। লা ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত খবর অনুসারে, এক পাইলট দ্বিতীয়জনের নির্দেশ মানতে অস্বীকার করেন। ব্যস, শুরু হল কথাকাটাকাটি। আর সেটা এতটাই জোরে যে যাত্রীরাও তাদের সেই চিৎকার শুনতে পান। ব্যাপারটা শুধু তর্কাতর্কির মধ্যে সীমাবদ্ধই ছিল না। একজন দ্বিতীয়জনের হালে সপাটে চড় কষিয়ে দেয়। যে চড় খেয়েছে, সেই বা কম যায় কিসে। দিল গালে চড় বসিয়ে। মাঝ আকাশে দুই পাইলটের তর্কাতর্কি, হাতাহাতিতে যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন।তারা বিমান সেবিকাদের সঙ্গে যোগযাগে করে তাদের হস্তক্ষেপ প্রার্থনা করেন। কয়েকজন যাত্রী ও বিমানসেবিকা বাধ্য হয়ে ককপিটে ঢুকে দুই পাইলটকে থামান। বিমান অবতরণের পর মাঝ আকাশে দুই পাইলটের কীর্তির কথা জানাজানি হতেই এয়ার ফ্রান্স দুই পাইলটকে সাসপেন্ড করেছে। নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের।

এই ঘটনা প্রসঙ্গে বিমানসংস্থার মুখপাত্র জানিয়েছে, দুই পাইলটের তর্কাতর্কি-হাতাহাতি কোনওভাবেই সমর্থন করা যায় না। কারণ, এর সঙ্গে জড়িয়ে রয়েছে যাত্রীদের নিরাপত্তা। তবে ঘটনার জন্য বিমান পরিষেবার কোনও ব্যাঘাত ঘটেনি। অত্যন্ত দ্রুততার সঙ্গে দুই পাইলটকে শান্ত করা হয়।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

এই ফুলগুলি দিয়ে পুজো করলে প্রসন্ন হন গণপতি

0:00