Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেমিকার কাছে ধোঁকা খেয়েই সন্ন্যাস জীবন বেছে নিয়েছিলেন পোপ ফ্রান্সিস

Share:

নিজস্ব প্রতিনিধি :  অল্প বয়সে প্রেমে প্রত্যাখ্যাত হয়েছিলেন। তারপরেই নিজেকে ঈশ্বর সাধনায় উৎসর্গ করেছেন পোপ ফ্রান্সিস। চেয়েছিলেন নিজের ভালোবসার সঙ্গে ঘর বাধতে। কিন্তু সঙ্গ দেয়নি ভাগ্য। সমবয়সী এক ভালোবাসায় প্রত্যাখ্যাত হয়েছিলেন। তারপরেই ঠিক করে নিয়েছিলেন, ধর্মচারণ করবেন। একাই পথ চলবেন।

জানা যায়, অল্প বয়সে সমবয়সী এক মেয়ের প্রেমে পড়েছিলেন পোপ ফ্রান্সিস। প্রেমিকাকে জানিয়েছিলেন, বিয়ে না করলে নিজেকে ঈশ্বরের পায়ে সমর্পন করবেন। প্রেমিকা বিয়ে করতে রাজি হননি। তাই ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন। স্বীকৃতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন রোমান ক্যাথলিক চার্চের পোপ।

সূত্রের খবর, পোপের আদি নাম হোর্হে মারিও বেরগোগলিও। রোমান ক্যাথলিক চার্চের পোপ হওয়ার পরেই বেছে নিয়েছিলেন ফ্রান্সিস নামটি। তাঁর ভালোবাসার নাম এমিলিয়া দামন্তে। ২০১৩ সালে দুজনেরই বয়স যখন ৭৬ বছর, তখন সেই এমিলিয়াই প্রকাশ্যে আনেন তাঁদের প্রেমের খবর। যা দীর্ঘদিন গোপনেই ছিল।

এমিলিয়া বলেছিলেন, যখন তাঁদের ১২ বছর বয়স। থাকতেন আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের ফ্লোরেসে। তখন তৎকালীন বেরগোগলিও চিঠিতে লিখেছিলেন, তাঁকে বিয়ে করতে না পারলে সংসারত্যাগী হবেন। ধর্মযাজক হবেন।

ফ্রান্সিসের ছোট বোন জানিয়েছেন, ফ্রান্সিস ছিলেন মৃদুভাষী। পৃথিবীর ১২০ কোটি রোমান ক্যাথলিক খ্রিষ্টানের নেতা হওয়ার কোনো বাসনাই তাঁর ছিল না। কখনো পোপ হওয়ার স্বপ্ন দেখতেন না। কিন্তু সেই পথেই এগিয়েছেন ফ্রান্সিস। পোপ নির্বাচিত হওয়ার পর ভাইকে নিয়ে গর্বিতই ছিলেন মারিয়া। ভালোবাসাকে না পেয়ে নিজের কথাই রেখেছিলেন ফ্রান্সিস। সংসার জীবন নয়। ধর্মযাজক হয়েই নিজের জীবন অতিবাহিত করেছেন।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

এই ফুলগুলি দিয়ে পুজো করলে প্রসন্ন হন গণপতি

0:00