Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পণবন্দি পুলিশকর্মীদের উদ্ধারে পাক সেনার সাঁড়াশি অভিযান

মঙ্গলবার সকাল থেকে শুরু হয় সেনা অভিযান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুধ-কলা দিয়ে কালসাপ পুষলে কী হয়, পাকিস্তান এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে।

সে দেশের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান বেশ কয়েকজনকে নিজেদের জিম্মায় রেখেছে। এরা সকলেই পুলিশকর্মী। তাদের উদ্ধার করতে মঙ্গলবার সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। পণবন্দিদের যেখানে আটকে রাখা হয়েছে, সেই বাড়ির মাথার ওপর চক্কর কাটছে হেলিকপ্টার।

ঘটনাটি ঘটে গত রবিবার। পাকিস্তান পুলিশ এক তেহরিক-ই-তালিবান জঙ্গিকে গ্রেফতার করে। তার জেরা চলছিল পুলিশের সন্ত্রাস দমন শাখার দফতরে। জেরার সময় আচমকাই ওই জঙ্গি এক পুলিশকর্মীর বন্দুক ছিনতাই করে গুলি চালাতে শুরু করে। ঘটনায় রীতিমতো ভয় পেয়ে যান নিরাপত্তাকর্মীরা। তাদের ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর দ্বিতীয় কোনও রাস্তা ছিল না। থানাটি আকার আয়তনে বড়ো হওয়ায় বেশ কয়েকজন কুখ্যাত জঙ্গিকে সেখানে রাখা হয়েছিল। তেহরিক-ই-তালিবানের ওই জঙ্গি তাদের সেখান থেকে চলে যাওয়ার সেফ প্যাসেজ করে দেয়। সব জঙ্গি থানা থেকে চলে গেল সে থানা দখল করে বসে। কতজন পুলিশকর্মীকে সে বন্দি করে রেখেছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। পাকিস্তান সেনা চাইছে, বন্দি থাকা পুলিশকর্মীদের সকলকে উদ্ধার করতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিযানের ছবি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। থানা ঘিরে সেনাবাহিনী।

থানার ভিতরে থাকা ওই জঙ্গির সঙ্গে সমঝোতা করতে স্থানীয় প্রশাসন আলোচনায় বসে। আলোচনা ব্যর্থ হওয়ায় প্রশাসন সেনা অভিযানের সিদ্ধান্ত নেয়। 

আরও পডু়ন পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়ায় থানায় জঙ্গি হামলা, নিহত চার পুলিশ কর্মী

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00