Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মানুষ নিয়ে নাসার চন্দ্রাভিযান যাত্রা শেষ মুহূর্তে স্থগিত

শেষ মূহূর্তে যান্ত্রিক ত্রুট

Share:

আন্তর্জাতিক দেশ: একা ভারত নয়। মহাকাশ যাত্রায় বিশ্বকে যারা উৎসাহিত করে , বাড়িয়ে দেয় প্রযুক্তিগত সহযোগিতা, সেই নাসা শেষ মুহূর্তে তাদের রকেট উৎক্ষেপণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল।  মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  রকেট উৎক্ষেপণের জন্য কাউন্ট-ডাউন শুরু হওয়ার পর থেকে যে তাপমাত্রার প্রয়োজন হয়, রকেটের ইঞ্জিন নির্ধারিত তাপমাত্রা উৎপন্ন করতে পারেনি। ফলে, লঞ্চ প্যাড থেকে রকেট কিছুটা দূর উঠলেও গোঁত্তা খেয়ে মাটিতে পড়ত। মান-সম্মান জলে যাওয়ার আশঙ্কায় নাসা শেষ মুহূর্তে রকেটযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

নাসার তরফ থেকে এই যাত্রা স্থগিত রাখার কারণ জানাতে গিয়ে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত যাত্রা বাতিল করা হচ্ছে। ৩ সেপ্টেম্বর রকেট উৎক্ষেপণের নতুন দিন ধার্য করা হয়েছে। 

অ্যাপোলো ১৭-য়ের চন্দ্রাভিযানের ৫০ বছর উপলক্ষ্যে নাসা পৃথিবী থেকে চন্দ্রে মানুষ পাঠানোর কর্মসূচি গ্রহণ করে। প্রকল্প ঘোষণার পর থেকে সকলের মধ্যে একটা কৌতুহল তৈরি হয়। নাসা তাদের এই রাজসূয় যজ্ঞের জন্য আমন্ত্রণ জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। ছিলেন বাইডেন প্রশাসনের পদস্থকর্তারা।   ফ্লোরিডা থেকে এদিন সকালে চন্দ্রের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল এই মহাকাশযানের। রাত থেকেই শুরু হয় শেষ মুহূর্তের কাউন্ট-ডাউন। প্লাস -মাইনাস জিরোর খুব কাছাকাছি ঘড়ির কাঁটা। সেই সময় ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। বাধ্য হয়ে নাসা তাদের এই অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।উপগ্রহে ছিলেন মোট ছয়জন মহাকাশযাত্রী।  নতুন করে যাত্রার প্রস্তুতি নিতে শুরু করেছে না।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00