Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘নাচতে থাকো, সানা মারিন’, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর পাশে হিলারি ক্লিনটন

‘নাচতে থাকো, সানা মারিন’ মন্তব্য করে একটি ছবি দিয়ে টুইট করে সানার পাশে থাকার বার্তা দিলেন আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ৷

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ফিনল্যান্ডের মহিলা প্রধানমন্ত্রী সানা মারিনের পার্টিতে নাচার ছবি ঘিরে বিতর্ক দেখা দিয়েছিল। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে দু’ভাগে ভাগ হয়ে যান আম জনতা। এবার ‘নাচতে থাকো, সানা মারিন’ মন্তব্য করে একটি ছবি দিয়ে টুইট করে সানার পাশে থাকার বার্তা দিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ৷ ছবিতে হিলারিকেও নাচতে দেখা যাচ্ছে ৷ হিলারির টুইট করার পরই তার জবাব দিয়েছেন সানা মারিন ৷ তিনি লিখেছেন, ‘ধন্যবাদ হিলারি ক্লিনটন’ ৷ এই জবাবের সঙ্গে হৃদয়ের একটি ‘ইমোজি’ও পোস্ট করেছেন সানা ৷

প্রসঙ্গত, সম্প্রতি সানা মারিনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয় ৷ সেই ভিডিওটি প্রধানমন্ত্রীর বাসভবনে পার্টিতে রেকর্ড করা হয়েছিল ৷ তাতে একদল বন্ধুর সঙ্গে সানাকে নাচতে দেখা গিয়েছে ৷ ভিডিওয় সানার সঙ্গে অনেক সেলেব্রিটিও ছিলেন ৷ এই ঘটনার পর থেকেই সানার সমালোচনা শুরু করেন কিছু মানুষ ৷ তাঁদের বক্তব্য, একজন প্রধানমন্ত্রীর এমন আচরণ করা উচিত নয় ! অনেকে আবার সানার পক্ষেও মুখ খুলেছেন ৷ তাঁদের সাফ কথা, প্রধানমন্ত্রীও আর পাঁচজন মানুষের থেকে আলাদা কিছু নন ৷ সানা মারিনের বয়স মাত্র 36 বছর ৷ এই বয়সের একজন তরুণী তাঁর ব্যক্তিগত জীবনে বন্ধুদের সঙ্গে আনন্দ করবেন, সেটাই স্বাভাবিক ৷ এ নিয়ে সমাজের একাংশের নীতি-পুলিশগিরি মোটেও ভালো চোখে দেখছেন না সানার সমর্থকরা ৷ হিলারিও যে সেই দলেই রয়েছেন, টুইটের মাধ্যমেই তা বুঝিয়ে দিয়েছেন তিনি ৷

হিলারি নিজে একজন পোড় খাওয়া রাজনীতিক ৷ মার্কিন রাজনীতি তাঁকে ছাড়া অসম্পূর্ণ ৷ তিনি যে শুধুমাত্র আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি, তাই নয় ৷ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে গুরুত্বপূর্ণ পদও সামলেছেন হিলারি ৷ সেই সময় তিনি ছিলেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট ৷ কিন্তু, রাজনীতির জটিল অঙ্ক সামলেও হিলারি বরাবরই হাসিখুশি থেকেছেন ৷ আমজনতার সঙ্গে তাঁকে খুব সহজভাবে মেলামেশা করতে দেখা গিয়েছে ৷ রাজনীতিক হলে বা কোনও সাংবিধানিক কিংবা প্রশাসনিক পদে থাকলেই যে সেই ব্যক্তি তাঁর নিজস্ব জীবনে আনন্দ উপভোগ করবেন না, হিলারি অন্তত এই নীতিতে বিশ্বাসী নন ৷ সানা মারিনের পাশে থেকে সেই বার্তাই দিয়েছেন তিনি ৷

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00