Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পায়ে পায়ে চার বছর ‘রাজশ্রী’ জুটির, ফিরে দেখা বিয়ের সেই দিন

টলিউডের হট কাপল রাজ-শুভশ্রী-র জীবনের আজ সেই বিশেষ দিন। আজ থেকে ঠিক চার বছর আগে চারহাত এক হয়েছিল তাঁদের। ফিরে দেখা সেদিনের নানা ঝলক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তাঁরা টলিউডের হট কাপল। কাদের কথা বলছি? রাজ-শুভশ্রী। অর্থাৎ ‘রাজশ্রী’ জুটির কথা। আর আজ তাঁদের জীবনের সেই বিশেষ দিন।

আজ থেকে ঠিক চার বছর আগে চারহাত এক হয়েছিল তাঁদের। দিনটা ছিল ২০১৮ সালের ১১ মে। শহরের অদূরে বাওয়ালি রাজবাড়িতে বসেছিল তাঁদের বিয়ের আসর।

মেহেন্দি, গায়ে হলুদ, বিয়ে সব মুহূর্তই ধরা পরেছিল সোশ্যাল মিডিয়ায়। তাঁদের বিয়ে নিয়ে ছিল তাঁদের ভক্তদের মনে তুমুল উন্মাদনা। 

অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে চারহাত এক হয় তাঁদের। কেমন ছিল সেদিনের সেই দিনটি। ফিরে দেখা যাক। 

বিয়ের সন্ধ্যায় শুভশ্রী পড়েছিলেন লাল বেনারসি, সঙ্গে সোনার গয়না। একেবারে সনাতনী বাঙালি কনের রূপে ধরা দিয়েছিলেন তিনি। অন্যদিকে বরবেশী রাজের পরনে ছিল সবুজ পাঞ্জাবি ও নতুন ধরণের ধুতি।

বিয়ের শুরু থেকে শেষ। নানা আচার অনুষ্ঠান সবকিছুই যেন রূপকথার মত ধরা দিয়েছিল। বিয়ের এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও তাঁদের প্রেম এতটুকু কমেনি। জুটিকে দেখলেই বোঝা যায় তাঁদের দুজনের মধ্যেকার অফুরন্ত এই ভালোবাসাই তাঁদের সুখী দাম্পত্যের চাবিকাঠি।

অন্যদিকে পরিবারে এসেছে তাঁদের খুদে সদস্য। ২০২০ সালে করোনা আবহের মধ্যেই নিজের ভক্তদের সন্তান আসার সুখবর দিয়েছিলেন তাঁরা। আজ তাঁদের বিবাহবার্ষিকী। 

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

0:00