Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডোনা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে লন্ডনে নেহরু সেন্টারে বসন্ত উৎসব পালন

বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলির তত্ত্বাবধানে কলকাতার মত লন্ডনেও হয়ে গেল বসন্ত উৎসব। লন্ডনের নেহরু সেন্টারে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার মতই লন্ডনে হয়ে গেল বসন্ত উৎসব। লন্ডনের নেহরু সেন্টারে ( দ্যা হাই কমিশন অফ ইন্ডিয়া,লন্ডন )। বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলির তত্ত্বাবধানে চলেছে নাচের কর্মশালা। নাচে ইচ্ছুক এমন অনেকেই কলকাতার বসন্ত উৎসবে কর্মশালায় যেমন যোগদান করতে পারতেন। একইরকমভাবে ডোনার তত্ত্বাবধানে লন্ডনের মাটিতেও তার পুনরাবৃত্তি ঘটেছে।

তাঁর ছাত্র-ছাত্রী ছাড়াও অনেকেই এই কর্মকান্ডে যোগদান করেছেন। ট্র্যাডিশনাল রাগাশ্রয়ী গানের পাশাপাশি হোলির বেশ কিছু জনপ্রিয় গানেও পরিবেশিত হয়েছে নৃত্য । এতদিন  ধরে চললো তারই প্রস্তুতি। এবার উৎসবে মাতলেন সবাই। গানের মধ্যে আলবেলা, পিয়া সঙ্গ খেলো হোলি, কাহে ছেড়ে আর মোহে রঙ্গ দো লাল এর কোলাজ, বসন্ত পল্লবী, রবি ঠাকুরের একি লাবণ্যে পূর্ণ প্রাণ, বালাম পিচকারি এর সঙ্গে খেলব হোলি রঙ দেবোনা এর কোলাজ, আয়ো ফাগুন, ঢোলিদা, নাগাড়া সঙ্গ ঢোল, অউর রঙ্গ দে, দেশ রঙ্গিলা বিশেষভাবে উল্যেখযোগ্য।


এমন এক অনুষ্ঠানের আয়জন করতে পেরে আপ্লুত ডোনা গাঙ্গুলি। জানালেন, ” লন্ডনে আমার এমনিতেই বেশ কিছু ছাত্রী আছে। তাঁরা অন লাইনে ক্লাস করে যখন কলকাতায় থাকি।এছাড়াও অনেক প্রাক্তন ছাত্রী যারা হয়তো বিদেশেই থাকেন, জীবনে সুপ্রতিষ্ঠিত আমাদের এই উদ্যোগে তাঁরাও অনেকে সামিল হয়েছেন। আসলে নাচটা আমাদের কাছে প্যাশন। করোনা কালে ঘরবন্দি ছিলাম।অনলাইনে ক্লাস করা ছাড়া অন্য কোনো উপায় ছিলনা। লন্ডনে নেহরু সেন্টারের উদ্যোগে এবার অনেক ছাত্রছাত্রী নিয়ে অনুষ্ঠানটা করতে পারলাম এটাই খুব আনন্দ দিচ্ছে।”

কলকাতায় দীক্ষামঞ্জরী-র উদ্যোগে বসন্ত উৎসব পালন কলকাতার অন্যতম মনে রাখার মতো অনুষ্ঠান বলা যায়। করোনা কালে সেই ভাবে করা না গেলেও এবার লন্ডনের মাটিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

sdfsf saf asf asf saf as

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

0:00