Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুবাইয়ের কৃত্রিম দ্বীপে তৈরি বিলাসবহুল ভিলা কিনলেন আম্বানি, কার জন্য

দাম ৮০ মিলিয়ন মার্কিন ডলার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দুবাইয়ের সবচেয়ে দামি বাড়ি কেনা হল শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্তের জন্য। বাড়ি না বলে ভিলা বলাই বাঞ্ছনীয়, যার দাম ৮০ মিলিয়ন মার্কিন ডলার।

এই বিলাশবহুল ভিলা তৈরি হয়েছে দুবাইয়ের একটি কৃত্তিম দ্বীপে। দুবাইয়ের সমুদ্রতট ভরাট করে তৈরি করা পাম জুমেইরাহ দ্বীপের বুকে তৈরি করা হয়েছে ওই বিলাসবহুল ভিলা। আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত দুই ব্যক্তি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এই বিশাল ভিলা ক্রয়ের খবর দিয়েছেন। কে কিনেছেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, বাড়ির মালিক যেহেতু আম্বানি-পুত্র অনন্ত, তাই খুব ভুল না হলে ওই বিশাল পরিমাণ অর্থ খরচ করে ভিলা কিনেছেন মুকেশ আম্বানি।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাড়িতে রয়েছে ১০টি শয়নকক্ষ। একটি স্পা। রয়েছে ইন্ডোর-আউটডোর পুল।ভিলা কেনা হয়েছে চলতি বছরের জানুয়ারিতে। আর অনন্ত প্রতিবেশী হিসেবে পেতে চলেছেন ডেভিড বেকহ্যাম, তাঁর স্ত্রী ভিক্টোরিয়া, শাহরুখ খান।

অতিধনীদের পছন্দের জায়গা এখন দুবাই। বিদেশিদের দীর্ঘমেয়াদি গোল্ডেন ভিসা ও সহজে সম্পত্তির মালিক হওয়ার সুযোগ দেওয়া শুরু করেছে সরকার। ফলে, অর্বুদপতিদের আরামে কাটানোর সেরা ঠিকানা এই দেশ। গত বছর যুক্তরাজ্যের স্টোক পার্ক লিমিটেড কিনতে সাত কোটি ৯০ লক্ষ ডলার খরচ করে রিলায়েন্স। সেখানকার জর্জিয়ান যুগের ম্যানশনটি (ভবন) বড় ছেলে আকাশের জন্য বলে জানা গেছে। সেই খবরের রেশ মিটতে না মিটতে এবার এল অনন্তের জন্য ভিলা কেনার খবর।

ক্রেতা কে, সেটাই রহস্য।  

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

এই ফুলগুলি দিয়ে পুজো করলে প্রসন্ন হন গণপতি

0:00