Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আজমেঢ়ে বাসের চাকার তলায় পিষে মৃত্যু ৩ পুণ্যার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: পার্কিংয়ের সময়ে আচমকাই বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের পিষে দিল বাস। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় দুই পুণ্যার্থীর। পরে হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় আরও এক পুণ্যার্থী মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই দুর্ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা। তারাই বুঝিয়ে উত্তেজিত জনতাকে নিরস্ত করেন।

পুলিশ জানিয়েছে, আজমেঢ়ের নাসিরাবাদ থানার রাজগড়ে ভৈরো বাবার মেলা বসেছিল। ওই মেলাতে যোগ দিতে বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন প্রচুর পুণ্যার্থী। মেলায় আসা পুণ্যার্থীদের বাস পার্ক করার জন্য বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। সোমবার ওই পার্কিং লটে একটি বাসকে দাঁড় করানোর সময়েই বিপত্তি ঘটে। বাসটি আচমকাই গড়িয়ে গিয়ে বেশ কয়েকজন পুণ্যার্থীকে পিষে দেয়। কোনও ক্রমে প্রাণ নিয়ে পালাতে সক্ষম হন বেশ কয়েকজন পুণ্যার্থী। ঘটনাস্থলেই তিন পুণ্যার্থীর মৃত্যু হয়। গুরুতর জখম হন আরও বেশ কয়েকজন।

চোখের সামনে ওই ভয়ঙ্কর ঘটনা দেখে সম্বি‍ৎ হারিয়ে ফেলেন পুণ্যার্থীদের একাংশ। শেষ পর্যন্ত বাসের চাকায় পিষ্ঠ হওয়া পুণ্যার্থীদের উদ্ধারকার্য শুরু হয়। আহতদের মধ্যে পুলিশের এক হেড কনস্টেবল রয়েছেন বলে জানিয়েছেন নাসিরাবাদের ওসি রোশন লাল। প্রাথমিক তদন্তে পুলিশ আধিকারিকদের অনুমান, ‘ব্রেক ফেল করার জন্যই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।’

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00